সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত

প্রেমিকের প্রতারণা, সামাজিক ও মানসিক নির্যাতনেই তানিয়ার মৃত্যুর কারণ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৭ এপ্রিল, ২০১৯
  • ১০১৮ বার পড়া হয়েছে

ভৈরব সংবাদদাতা :
ভৈরবে সামাজিক ও মানসিক নির্যাতন সইতে না পেরে অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী তানিয়া অবশেষে গলায় ফাসঁ দিয়ে নিজ গৃহে আতœহত্যা করেছে । পুলিশ নিহতের মরদেহ সুরতহাল করে থানায় নিয়ে এসেছে । এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনরা দোষীদের বিচার ও কঠিন শাস্তির দাবী জানিয়েছেন । পুলিশ বলছে মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থাসহ দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে পদক্ষেপ নেওয়া হবে।

ভৈরবের শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামের মিলন মিয়ার ৬ সন্তানের মাঝে সবার বড় কন্যা তানিয়া বেগম চলতি বছর ভৈরব সরকারি জিল্লুর রহমান কলেজ এন্ড বিশ্ব-বিদ্যালয়ের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন । লেখা-পড়ার পাশাপাশি সে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালের এইড নার্স (সহকারি সেবিকা হিসেবে কাজ করতেন । চাকুরীর সুবাদে একই হাসপাতালের সহকর্মী মিজান মিয়ার সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে । গেল শুক্রবার দিবাগত রাতে শ্রী-নগর গ্রামের আবুল কালাম মিয়ার পুত্র সহকর্মী মিজান মিয়া তানিয়ার বাড়ীতে যায় । এ ঘটনায় গ্রামের লোকজন মিজানকে আটক করে উভয়ের বিয়ের আয়োজন করে স্থানীয় কাজী ও মসজিদের ঈমামকে খবর দেয় । পরে ভোটার আইডি কার্ডের অজুহাতে এলাকার একটি পক্ষ আটকৃত মিজানকে কৌশলে পালিয়ে যেতে সহযোগিতা করে । এ ঘটনায় স্থানীয় কতিপয় লোকজন ক্ষিপ্ত হয়ে তানিয়াদের বাড়ি-ঘরে ঢিল ছোড়েঁ এবং নানা ধরনের অকথ্য ভাষায় গালমন্দ করে । এসব ঘটনায় সামাজিক মানসিকভাবে দূর্বল হয়ে লোক লজ্জার ভয়ে শনিবার বেলা সাড়ে এগারোটায় নিজ গৃহে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে তানিয়া ।

নিহতের মা শেফালী বেগম, মামাতো ভাই আলমসহ স্থানীয়রা জানান, তানিয়ার সাথে মিজানের দেড় বছর যাবত প্রেমের সম্পর্ক ছিল । এ সম্পর্কের কারনে মিজান শুক্রবার রাতে তানিয়ার বাড়ীতে গেলে এলাকাবাসিরা মিজানকে আটক করে বিয়ের আয়োজন করে । পরে স্থানীয় একটি প্রভাবশালী মহল কৌশলে মিজানকে পালিয়ে যেতে সহযোগিতা করে । শুধু তাই নয় তারা এ ঘটনায় তানিয়ার বাড়ীতে ইট-পাটকেল নিক্ষেপ করে অকথ্য ভাষায় গালমন্দ করে ও ধিক্কার দেয় তানিয়াকে। এসব ঘটনা সইতে না পেরেই তানিয়া আত্মহত্যার পথ বেছে নেয়। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আওয়াল মিয়া বলেন, কিছু মানুষের অযৌক্তিক অপবাদ সইতে না পেরে মেয়েটি আত্মহত্যা করেছে। আমরা এর সুষ্ঠ বিচার চাই।

এ বিষয়ে ভৈরব থানার তদন্তকারি অফিসার আমজাদ শেখ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ সুরতহাল করেছি । ময়নাতদন্তের রিপোর্ট পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com