বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

একঘরে মাসহ দুই সন্তানের লাশ ॥ চিরকুটে আত্মহত্যার ইঙ্গিত ॥ মৃত্যুর কারণ অনিশ্চিত

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৩ মে, ২০১৯
  • ৪৫০ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ:
রাজধানীর উত্তরখানের মৈনারটেক চাপালেরটেক এলাকার একটি বাসা থেকে গত রবিবার রাতে দুই সন্তানসহ এক মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তিরা হলেন মা জাহানারা বেগম মুক্তা(৪৮), ছেলে কাজী মুহিব হাসান রশ্মি(২৮) ও মেয়ে আফিয়া সুলতানা মীম(২০)।

সূত্রে জানা যায়, নিহত মা জাহানারা বেগমের স্বামীর নাম মৃত ইকবাল। তাদের গ্রামের বাড়ী কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের জগনাথপুর এলাকায়। জাহানারা বেগমের ছেলে মুহিব সম্প্রতি শেষ হওয়া ৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। মেয়ে মীম প্রতিবন্ধী ছিলেন। নিহত জাহানারা বেগমের স্বামী ইকবাল হোসেন আরডিও অফিসের শাখা ম্যানেজার ছিলেন। তিনি ২০১৬ সালে চাকরিরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এসময় তিনি বি’বাড়ীয়ায় বাসা নিয়ে বসবাস করতেন। ইকবালের মৃত্যুর পর তার পরিবার ঢাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। এরপর গত দুইমাস আগে তার পরিবার ভৈরবে নিজ বাড়ীর পাশে একটি ভাড়া বাসায় উঠেন। পরবর্তীতে চলতি মাসের প্রথম দিকে(দ্বিতীয় রমজানের দিন) রাজধানীর উত্তরখানের মৈনারটেক চাপালেরটেক এলাকার একটি ভাড়া বাসায় উঠেন।

প্রতিবেশিরা জানায়, ইকবালের সম্পত্তি নিয়ে তার ভাইদের সাথে বিরোধ থাকায় বাড়ীতে তাদের কোন থাকার ঘর ছিল না। এবিষয়টি নিয়ে সম্পত্তির ভাগভাটোয়ারা করতে আগামী ঈদের পর বাড়ীতে শালিশী বৈঠক বসার কথা ছিল। এদিকে প্রতিবন্ধি মেয়েটিকে নিয়ে বিপাকে ছিল পরিবারটি। প্রতিবেশীরা আরও জানায়, মেয়ের চিকিৎসা ও ঢাকার উত্তর খালে তাদের মালিকাধীন একটি খালী জায়গায় দালান নির্মাণ করতে গত ৪মে তারা ঢাকায় ভাড়া বাসায় উঠেন। ঠিক কি কারণে তাদের মৃত্যু হলো প্রতিবেশী বা তাদের আত্মীয়- স্বজনরা বলতে পারছে না।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com