সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত

বেঁধে জোরপূর্বক শিশুকে ধর্ষণের চেষ্টায় ৪ বখাটের বিরুদ্ধে মামলা করায় ভয়ে গৃহবন্দি ভুক্তভোগীর পরিবার

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৭ মে, ২০১৯
  • ৫৭৭ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ:

কিশোরগঞ্জের ভৈরবে তের বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে ৪ বখাটের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন মেয়েটির মা। ঘটনার পর পর বখাটের অভিভাবকদের বিষয়টি জানালে তারা উল্টো ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ পরিবারটির। বর্তমানে বখাটেদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভোগছে ভুক্তভোগীর পরিবার।

শুক্রবার সন্ধ্যায় ভৈরবের কালিকাপ্রসাদ গ্রামের হাইস্কুল পাড়া এলাকায় এক মেয়েকে জোরপূর্বক ঘর থেকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে হেদায়েত উল্লাহর ছেলে শরীফ (২২), মন্নাফ মিয়ার ছেলে ফাহিম (১৮), লবু মিয়ার ছেলে বায়েজিদ (২৪) ও আউয়াল মিয়ার ছেলে তৌহিদ (২৬) । এঘটনার দুইদিন পর সোমবার শিশুটির মা সাহিদা বেগম বাদী হয়ে কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতে একটি মামলা করেন।

মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় ৪ বখাটে তাদের বাড়িতে এসে মেয়েকে মুখ বেঁধে জোরপূর্বক ঘর থেকে বের করে পাশের একটি পাট ক্ষেতে নিয়ে যায়। এসময় মেয়েটির মা সাহিদা বেগম ও তার স্বামী নবাব আলী বাড়ীর পাশে একটি মাঠে ধান মাড়াই করছিলেন। মেয়েকে একা পেয়ে বখাটেরা পাট ক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়েটির চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে বখাটেরা পালিয়ে যায়। পরে মেয়েটিকে উদ্ধার করলে তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর অঙ্গে আঘাতের চিহ্ন পাওয়া যায়।

এদিকে মামলা দায়েরের পর থেকে মামলা তুলে নিতে বখাটেদের পরিবারের লোকজন ভুক্তভোগীর পরিবারকে নানাভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলেও অভিযোগ রয়েছে ।

পরিবারটিকে শতভাগ নিরাপত্তা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com