শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

কিশোরগঞ্জে আদালত থেকে আসামির পলায়ন, ৫ পুলিশ প্রত্যাহার

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৯ মে, ২০১৯
  • ৯০০ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ আদালত প্রাঙ্গণ থেকে হাতকড়াসহ মুর্শেদ মিয়া (২৭) নামে মাদক মামলার এক আসামি পালিয়ে গেছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ভৈরব থানার পাঁচজন কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। 

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও অন্যান্য সূত্রে জানা গেছে, ভৈরব উপজেলার মানিকদি গ্রামের আক্কাছ মিয়ার ছেলে মুর্শেদ মিয়াকে শনিবার ১৫ পিস ইয়াবাসহ মানিকদি থেকে পুলিশ গ্রেফতার করে। আজ রবিবার এ সংক্রান্ত মামলায় পুলিশ তাকে কিশোরগঞ্জ আদালতে পাঠায়। 

এ সময় দায়িত্বে ছিলেন ভৈরব থানার পাঁচজন কনস্টেবল। আদালত প্রাঙ্গনে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আসামী মুর্শেদ মিয়া হাতকড়াসহ পালিয়ে যায়। অনেক খোঁজাখুজি করেও তাকে ধরতে পারেনি পুলিশ।

এ ঘটনায় দায়িত্বে অবহেলা অভিযোগে পুলিশের পাঁচ কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। তারা হলেন নাজিম উদ্দিন, ফয়সাল মিয়া, মোমতাজ উদ্দিন, শাহজাহান ও জয়নাল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com