শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট তাড়াইলে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় মামলা পাকুন্দিয়ায় ২০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে

স্কুলে জায়গা না দেয়ায় পার্কিংয়ে নামাজ পড়লেন শিক্ষার্থীরা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২২ মে, ২০১৯
  • ৫৯৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

লন্ডনের একটি স্কুলের মুসলমান শিক্ষার্থীরা বাইরের গাড়ি পার্কিংয়ে নামাজ পড়ছেন, এমন একটি ছবি ভাইরাল হয়েছে। এরপর স্কুল কর্তৃপক্ষকে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে মুসলমান শিক্ষার্থীদের জোহরের সময় জায়গা না দেয়ায় বাইরে গাড়ি পার্কিংয়ে গিয়ে তারা নামাজ আদায় করেন।

পূর্ব লন্ডনের ইলফোর্ডে লক্সফোর্ড স্কুলে দুই হাজারের বেশি শিক্ষার্থী রয়েছেন। যাদের মধ্যে বড় একটা অংশ মুসলমান। বর্তমানে জুমার সময় কেবল তাদের ভেতরে নামাজ পড়তে সুযোগ দেয়া হয়।

কিন্তু সোমবার থেকে বৃহস্পতিবার তারা ভেতরে জোহর নামাজ আদায় করতে পারেন না। শিক্ষার্থীরা গাড়ি পার্কিংয়ে গিয়ে নামাজ পড়তে বাধ্য হওয়ায় প্রধান শিক্ষক অনিতা জনশন সমালোচনার মুখে পড়েন।

কিন্তু স্কুলটি বলছে, তারা শিক্ষার্থীদের বাইরে নামাজ পড়তে নির্দেশনা দেয়নি। এদিকে স্কুলটির এই অগ্রহণযোগ্য নীতির পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে একটি পিটিশনে ১৪ হাজার মানুষ সই করেছেন। কারও কারও অভিযোগ, স্কুলটি শিশুদের ধর্মীয় স্বাধীনতা ও নিজস্ব পরিবেশে নামাজ পড়ার অধিকার অস্বীকার করেছে।

লক্সফোর্ড মুসলিম সোসাইটির চেয়ারম্যান আলিমুল আল রাজ বলেন, আমি দুপুরে নিকটস্থ মসজিদে গিয়ে শিশুদের নামাজ আদায় করতে দেখেছি। দুপুরের সময় নামাজ পড়তে কিছু কিছু শিক্ষার্থীদের রাস্তা দিয়ে হেঁটে যেতেও দেখেছি।

এক বিবৃতিতে লক্সফোর্ড স্কুল জানিয়েছে, তারা স্থানীয় মসজিদে শিক্ষার্থীদের নামাজ আদায় অনুমোদন করে না। সোমবার থেকে বৃহস্পতিবার মুসলমান শিক্ষার্থীদের নামাজ আদায়ের নতুন একটি আয়োজনের কথা তারা বিবেচনায় রেখেছে।

স্কুলটির একজন মুখপাত্র বলেন, ২০০৭ সালে বর্তমান প্রধান শিক্ষক দায়িত্ব গ্রহণের পর লক্সফোর্ড স্কুল নামাজের সুবিধা দিয়েছে। শুক্রবার জুমা আদায়ের জন্য স্কুলের ভেতর বিশেষ ব্যবস্থা করা হয়েছে। স্কুলকর্মীরাও এই প্রার্থনাকে সমর্থন জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com