শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট তাড়াইলে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় মামলা পাকুন্দিয়ায় ২০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত আরো দেড় হাজার সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৫ মে, ২০১৯
  • ৫৩৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত আরো দেড় হাজার সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এই পরিকল্পনা সম্পর্কে ইতোমধ্যে কংগ্রেসকে জানানো হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান।

বিবৃতিতে জানানো হয়েছে, দেড় হাজার সৈন্যের পাশাপাশি মধ্যপ্রাচ্যে আরো যুদ্ধ বিমান ও সমরাস্ত্র মোতায়েন করা হবে।

শুক্রবার সকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পদক্ষেপের ঘোষণা দেন। এই সৈন্য ও সমরাস্ত্র মোতায়েনকে ‘তুলনামূলকভাবে স্বল্প পরিসরে’ মোতায়েন বলে বর্ণনা করেছেন তিনি।

বিশ্বজুড়ে ইরান সন্ত্রাসবাদ ছড়াচ্ছে বলে দাবি করেছেন ট্রাম্প। তবে তারপরও তিনি বিশ্বাস করেন না যে, ইরান যুদ্ধ করবে। তিনি বলেন, তাদের (ইরানের) হাতে কোনো পারমাণবিক অস্ত্র নেই। সম্ভবত বিষয়টি তারা অনুধাবন করতে পেরেছে।

চলতি মাসেই যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরে বিমানবাহী রণতরী মোতায়েন করার পর থেকেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বেড়েছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী পেট্রিক শাহনাহান জানিয়েছিলেন, মধ্যপ্রাচ্যে ১০ হাজার সেনা পাঠানোর পরিকল্পনা করছে পেন্টাগন। তবে তার কয়েকদিন পরই তিনি জানান, মধ্যপ্রচ্যে ঠিক কত সেনা পাঠানো হবে সেটা এখনো নির্ধারণ করেনি নীতি নির্ধারকরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com