শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

ভৈরবে বিদ্যুৎপৃষ্টে শিশুর মর্মান্তিক মৃত্যু।। আহত ০২

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৭ মে, ২০১৯
  • ৫৩৬ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ:
কিশোরগঞ্জের ভৈরবে বিদ্যুৎপৃষ্টে জিনিয়া নামে ১৮ মাসের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে পৌর শহরের পলতাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জিনিয়া তার মামার বাড়ি পলতাকান্দা এলাকার জনৈক সোহাগ মিয়ার ভাড়াটিয়া সুমন মিয়ার মেয়ে। এ ঘটনায় শিশু জিনিয়াকে বাঁচাতে গিয়ে তার সহোদর বড় বোন সুবর্ণা(১২) ও প্রতিবেশী জুমা বেগম(২৮) নামে এক অন্তসত্বা মহিলা আহত হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ শেষে বাড়ি ফিরে যায়।

জানা যায়, সোমবার দুপুরে একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে ঘরে চালার উপরে পড়লে সমস্থ বাড়ি বিদ্যুতায়িত হয়ে পড়ে। এসময় শিশু জিনিয়া বাড়ির গ্রীলে হাত রাখার সঙ্গে সঙ্গে বিদ্যুৎপৃষ্ট হয়। জিনিয়াকে বিদ্যুৎ পৃষ্ট হতে দেখে বড় বোন সুবর্ণা ও প্রতিবেশী জুমা বেগম জিনিয়াকে বাঁচাতে গিয়ে আহত হয়। পরে এলাকাবাসী জিনিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশু জিনিয়ার এমন মর্র্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এ-বিষয়ে ভৈরব থানার উপ-পরিদর্শক মো: রাসেল মিয়ার সাথে কথা হলে তিনি জানান, বিদ্যুৎপৃষ্টে শিশু জিনিয়ার অপ্রত্যাশিত এই মৃত্যু অত্যন্ত দুঃখজনক। ডাক্তারি পরীক্ষায় মৃত্যু নিশ্চিত হওয়ার পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com