অনলাইন ডেস্ক:
ইতালির গরিজিয়া শাখা বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইতালির মনফালকোনে শহরের অরাতরিও সানমিখিয়েলের একটি হল রোমে এ ইফতার-মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইতালি মনফালকোনে গরিঝিয়া শাখার প্রধান আহবায়ক নুরুল আমিন খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপি মনফালকোনে গরিঝিয়ার শাখার বিএনপির নেতা রফিকুল ইসলাম মোস্তাক।
এছাড়াও ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ইফতার ও দোয়া মাহফিলের আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, তারেক রহমানের মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আবু সায়েম ও ইতালি বিএনপির সভাপতি হাজী আব্দুর রাজ্জাক।
হামিম হুসাইনের সার্বিক পরিচালনায় ইফতার মাহফিলে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ইতালি বিএনপির মনফালকোনে গরিঝিয়া শাখার যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির, সদস্য আহবায়ক এস এম কবির, জরিরুল ইসলাম (ময়না), আমিনুল ইসলাম বাচ্চু, জালাল উদ্দিন, মাইন উদ্দিন, মোঃ জামাল মিয়া,পরিদ মিয়া, শাহালম মিয়া, মোঃ মামুন মিয়া, এরশাদ উল্লাহ, মোঃ জহিরুল ইসলাম, মোঃ মিজানুর রহমান খান, আল-আমিন খন্দকার, মিজান মিয়া, মোঃ নেয়ামত উল্লাহ, ডেলোয়ার হোসেন, জিল্লু মিয়া,সাহাদাত হুসেন, মোসা ইসলাম, এস এম ওসমান, নাসির লতিফ হাবিব মিয়া প্রমুখ। ইফতার মাহফিলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি কামনা, জিয়া পরিবারের সকল সদস্য ও দেশবাসীর মঙ্গল কামনায় দোয়া পাঠ করা হয়।