শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

অঞ্জু ঘোষ বাংলাদেশি নন: বিজেপি

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৭ জুন, ২০১৯
  • ৫১৪ বার পড়া হয়েছে

অভিনেত্রী অঞ্জু ঘোষ বাংলাদেশি নন বলে জানিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বুধবার পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষের উপস্থিতিতে দলটিতে যোগদান করেন অঞ্জু ঘোষ। এরপরই থেকেই তার নাগরিকত্ব নিয়ে বিতর্ক তৈরি হয়। এমন পরিস্থিতিতে বিজেপি অঞ্জুর নাগরিকত্ব নিয়ে এমন মন্তব্য করলো। বিজেপির দাবি, অঞ্জু বাংলাদেশি নন বরং ভারতের নাগরিক। দলটির দাবি অনুযায়ী, অঞ্জু ঘোষের জন্ম হয়েছে কলকাতায়। বৃহস্পতিবার তাদের দাবি স্বপক্ষে প্রমাণও তুলে ধরেন পশ্চিমবঙ্গ বিজেপির সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। এসময় কলকাতা পৌরসভা করপোরেশনের ইস্যু করা অঞ্জুর জন্মসনদ ‍উপস্থাপন করেন। জন্মসনদ উপস্থাপন করে জয়প্রকাশ বলেন, অঞ্জু ভারতীয় নাগরিক। তবে তিনি বাংলাদেশি ও ভারতীয় সিনেমা কাজ করেছেন। এর আগে অঞ্জু বিজেপিতে যোগ দেয়ার পর রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল ব্যাপক প্রতিক্রিয়া দেখায়। অঞ্জুর বিজেপিতে যোগ দেয়া নিয়ে কলকাতার মেয়র ও তৃণমূলের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, তারা (বিজেপি) যাকে খুশি তাকে তাদের দলে নিচ্ছে। তাদের উচিত ছিল আগে নিশ্চিত হওয়া যে, যাকে দলে নেয়া হচ্ছে তিনি ভারতীয় নাগরিক কিনা। ফিরহাদের এমন মন্তব্যের কয়েক ঘণ্টা পর কলকাতা পৌরসভা করপোরেশনের ইস্যু করা অঞ্জুর জন্মসনদ উপস্থাপন করেন জয়প্রকাশ। তিনি বলেন, মেয়র নিজেই জানেন না যে তার কলকাতা পৌরসভা করপোরেশনই ওই জন্মসনদ ইস্যু করেছে। এসময় তিনি অঞ্জুর ভারতীয় পাসপোর্ট, আধার কার্ড এবং ভোটার আইডি কার্ডও  দেখান। সেখানে অঞ্জুর স্থায়ী ঠিকানা হিসেবে সল্ট লেকের নাম উল্লেখ করা হয়েছে। মূলত লোকসভা নির্বাচনের সময় বাংলাদেশি দুজন অভিনেতাকে দিয়ে প্রচারণায় চালায় তৃণমূল। ওইসময় এটি তীব্র প্রতিবাদ করে তা সরব হয়ে উঠেছিল বিজেপি। তাই এবার যখন অঞ্জু ঘোষ বিজেপিতে যোগ দিলো তখন তৃণমূলও পাল্টা বিজেপি আঘাত হানার চেষ্টা করছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com