সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জের সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা রাজশাহীতে সারের জন্য হয়রানি, বদলি ডিডি জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডার্ক ওয়েবে বাংলাদেশিদের ৬০ লাখ সিভি বিক্রি বিজ্ঞপ্তি বাংলাদেশের বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ চেয়েছে ভারত বেলাবোতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা এহসান উল্লাহ পিয়াল গ্রেপ্তার কুলিয়ারচরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু, ঘিরে রহস্য নওগাঁয় জেনারেল হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন  নওগাঁর বদলগাছীতে পাওনা টাকা থেকে বাঁচতে যুবকের অপহরণের নাটক, জেলে পাওনাদার পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, তদন্তের দাবি

আজ বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৯ জুন, ২০১৯
  • ৫৬১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ড সফর শেষে দেশে ফেরার একদিন পরই সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার বিকেল ৫টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। জাপান , সৌদী আরব ও ফিনল্যান্ডে ১১ দিনের সফর শেষে গতকাল শনিবার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী।

আজকের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তার তিন দেশ সফর বিষয়ে কথা বলবেন। তবে সাংবাদিকদের প্রশ্নোত্তরে বরাবরের মতো সমসাময়িক রাজনীতিও উঠে আসবে বলে মনে করা হচ্ছে। বিদেশ সফর থেকে ফিরে প্রতিবারই সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী।

এতে রাজনৈতিক প্রসঙ্গই প্রাধান্য পায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৮ মে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। তিনি টোকিওতে ‘দ্য ফিউচার অব এশিয়া’ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। সেখানে জাপানের সঙ্গে উন্নয়ন সহায়তা চুক্তি স্বাক্ষর হয়। জাপান সফর শেষে ওআইসির চতুর্দশ সম্মেলনে যোগ দিতে ৩০ মে শেখ হাসিনা সৌদি আরব যান। ওই সম্মেলনে অংশ নেওয়ার পর ওমরাহ পালন করেন তিনি, জিয়ারত করেন মহানবীর (সা.) রওজা মোবারক। তিনি ৩ জুন যান ফিনল্যান্ডে। সেখান থেকে গতকাল দেশে ফেরেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল(অব.) তারিক আহমেদ সিদ্দিক, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সংশ্লিষ্ট সচিব এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পরে প্রধানমন্ত্রী গণভবনে পৌঁছলে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com