মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

যে মন্ত্রণালয়ের মন্ত্রী হচ্ছেন মাশরাফি!

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯
  • ৭৫২ বার পড়া হয়েছে

নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা মন্ত্রী হচ্ছেন । তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হতে পারে বলে একটি সূত্র জানায়। তবে পূর্ণমন্ত্রী না প্রতিমন্ত্রী নাকি উপমন্ত্রী দেয়া হচ্ছে সে বিষয়টি নিশ্চিত করতে পারেনি ওই সূত্র। মাশরাফি এখন বিশ্বকাপে ব্যস্ত। দেশে ফেরার পর তিনি ক্রিকেটকে বিদায় জানাবেন বলে মনে করা হচ্ছে।

জানা গেছে, মন্ত্রী পরিষদের আকার বাড়ছে, হতে পারে রদবদলও। কিছুদিন ধরে এমন গুঞ্জন বাতাশে ভাসছে। প্রথম দিকে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাকে মন্ত্রী করার দাবিও উঠেছিল, তবে চলতি বিশ্বকাপ ক্রিকেটের কারণে তাকে মন্ত্রীত্বের দায়িত্ব দেয়া হয়নি বলে মনে করা হয়। পুনরায় মন্ত্রী সভার রদবদল এবং আকার বড় হওয়ার গুঞ্জন ওঠার পর নাম আসে মাশরাফি বিন মর্তুজার। প্রধানমন্ত্রী চীন সফর শেষে দেশে ফিরলেই মন্ত্রী পরিষদ রদবদল এবং নতুনমুখ দেখা যাবে বলে জানা গেছে।

মাশরাফি বিন মর্তুজার ঘনিষ্ট একটি সূত্র মতে, মাশরাফি বিন মর্তুজাকে বৈদেশিক ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হতে পারে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন এ ব্যাপারে। তবে পূর্ণমন্ত্রী না প্রতিমন্ত্রী নাকি উপমন্ত্রী দেয়া হচ্ছে সে বিষয়টি নিশ্চিত করতে পারেনি ওই সূত্র।

মন্ত্রী পরিষদের আকার বাড়া নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর শেষে দেশে ফিরলে এ বিষয়ে জানা যাবে। তিনি বলেন, ‘মন্ত্রী পরিষদ কিছুটা শাফল-রিশাফল হতে পারে। কিছু পদ পদবী খালি আছে এগুলো পূরণ হতে পারে।’

সূত্র: ঢাকাটাইমস২৪

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com