মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

যাদের মেয়ে রয়েছে তারা সতর্ক থাকুন : সায়মার বাবা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৭ জুলাই, ২০১৯
  • ১১৪৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

ধর্ষণের পর খুনের শিকার রাজধানীর ওয়ারীর সিলভারডেল স্কুলের শিক্ষার্থী সামিয়া আফরিন সায়মার বাবা আব্দুস সালাম বলেছেন, আপনাদের যাদের মেয়ে রয়েছে তাদের এমন পশুসুলভ আচরণ থেকে কীভাবে দূরে রাখা যায় তা একটু ভেবে দেখবেন। আপনার সন্তানদের রক্ষা করাতে সতর্ক থাকুন। রাজধানীর ওয়ারিতে ও খুন ও ধর্ষণের ঘটনা ঘটে।

সন্দেহভাজন হত্যাকারী গ্রেপ্তার হওয়ার পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে রবিবার তিনি এ কথা বলেন। নিহত সায়মার বাবা বলেন, ‘সাংবাদিক ভাইদের মাধ্যমে বলতে চাই- অতি দ্রুত সময়ে- তিন থেকে ছয় মাসের মধ্যে মূল আসামির সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। আমার মেয়েকে দুই রকম নির্যাতন করে হত্যা করা হয়েছে। তার ফাঁসিটা যেনো অতি দ্রুততম সময়ে কার্যকর হয়। আমি এর জোর দাবি জানাচ্ছি’।

কান্নাজড়িত কণ্ঠে আব্দুস সালাম বলেন, আমি পারি নাই আমার মেয়েকে রক্ষা করতে। আমার মেয়ে আমার স্ত্রীর কাছে ১০ মিনিটের কথা বলে আটতলায় গিয়েছিল। সেখানে এক বাচ্চার সঙ্গে খেলা শেষ করে এসে মার কাছে পড়া দেওয়ার কথা বলেছিলো সে।

তিনি বলেন, কিন্তু ১০ মিনিট পার হয়ে গেলো। আমি নামাজ পড়ে আসলাম কিন্তু তাকে পেলাম না। সেই সময়ের মধ্যে আমার ফুটফুটে সুন্দর মেয়েটিকে তারা এমন নির্মমভাবে হত্যা করলো যে তা দেখে আমাদের মরণ দশা হয়েছিলো। আব্দুস সালাম আরো বলেন, আমার স্ত্রী এখনো পর্যন্ত একটু পানিও মুখে দিতে পারছে না। ঘরে ঢুকলেই মেয়ের ছবি, জামা-কাপড় দেখলেই অজ্ঞান হয়ে পড়ে। এ ঘটনার পর আমার পুরো পরিবার বিধ্বস্ত। যার জীবনে এমন ঘটনা ঘটে সেই শুধু এর জ্বালা-যন্ত্রণা বুঝতে পারে।

তার জোরালো দাবি, এই ঘটনা আজকের পর যেনো স্তিমিত না হয়ে যায়। আজকের মতোই এ ঘটনা নিয়ে লেখালেখি করবেন। সচেতন থাকবেন- যাতে ঘটনাটি ধামাচাপা না পড়ে যায়। বাংলাদেশে অনেক ঘটনা রয়েছে যেগুলো প্রথমে আলোড়ন সৃষ্টি করে (এবং) পরে ধামাচাপা পড়ে যায়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com