মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

রিকশা চলতে না দিলে ৭২ ঘণ্টা সড়ক অবরোধ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৮ জুলাই, ২০১৯
  • ৪০৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

ঢাকা- রাজধানীর মূল সড়কে রিকশা চলাচলের নিষেধাজ্ঞা তুলে নিতে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন চালকরা। তাদের দাবি প্রয়োজনে আলাদা লেন বানিয়ে রিকশা চলাচলের সুযোগ দিতে হবে। তা না হলে দাবি আদায়ে মঙ্গলবার (৯ জুলাই) সকাল ৯টা থেকে ৭২ ঘণ্টা টানা সড়ক অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছেন রিকশা মালিক ঐক্য পরিষদের আহ্বায়ক মমতাজ উদ্দিন।

সোমবার (৮ জুলাই) রাজধানীর সায়েদাবাদ-উত্তরা মহাসড়কের মানিকনগর-শাহজাহানপুর অংশে অবরোধ করেন রিকশা চালকরা। দুপুর সাড়ে ১২টার দিকে তারা একদিনের আল্টিমেটাম দিয়ে আজকের মতো কর্মসূচি স্থগিত করেন। আজকের মতো দাবি মানা না হলে মঙ্গলবার সকাল ৯টা থেকে ঢাকার সড়কগুলো আবারও অবরোধ কর্মসূচি শুরু হবে।

রিকশা মালিক ঐক্য পরিষদের আহ্বায়ক মমতাজ উদ্দিন বলেন, ‘সড়কে অন্য যানবাহন চলার পাশাপাশি রিকশা চলাচলের সুযোগ দিতে হবে। রাস্তা বন্ধ থাক বাধা দেব না, কিন্তু রিকশার জন্য আলাদা লেন করতে হবে। আলাদা লেন না করে রিকশা চলাচল বন্ধ করা যাবে না।’

রাজধানীর মূল সড়কে রিকশা চলাচলের নিষেধাজ্ঞা তুলে নিতে সকাল থেকে সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছেন রিকশাচালক-মালিকরা। মুগদা, মানিকনগর, মান্ডাসহ বেশ কয়েকটি এলাকার সড়কে অবস্থান নিয়েছেন তারা।

সোমবার সকাল ৭টা থেকে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। রিকশার চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন রিকশামালিকরাও।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com