সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তাড়াইলে বিকল সৌরবাতি, অন্ধকারে জনদুর্ভোগ পাকুন্দিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি বাবুল, সম্পাদক মানিক, সাংগঠনিক সম্পাদক নজরুল বিজয়ী বদলগাছীতে নাবালিকা স্কুলছাত্রী অপহরণের অভিযোগ, সংবাদ সম্মেলনে মায়ের আকুতি- ‘আমার মেয়েকে ফিরিয়ে দিন’ পাকুন্দিয়ায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট তাড়াইলে বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী উপলক্ষে পুরস্কার বিতরণ হঠাৎ ফেসবুকে বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা হঠাৎ ফেসবুকে বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা শনিবার কক্সবাজার যাবেন প্রধানমন্ত্রী বাজেট ‘প্রতারণামূলক ও দিকনির্দেশনাহীন’:এনসিপি

নতুন ভিডিও সম্পর্কে যা বললেন মিন্নি (ভিডিওসহ)

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১০ জুলাই, ২০১৯
  • ১১৮৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

৬ জুলাই ভাইরাল হওয়া ভিডিও দেখে স্বামীকে বাঁচাতে আয়শা সিদ্দিকা মিন্নির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা গেছে, সন্ত্রাসীরা কলেজ গেট থেকে রিফাত শরীফকে টানতে টানতে সামনে নিয়ে যাচ্ছে, মিন্নি তখন স্বাভাবিকভাবে তাদের পেছনে হাঁটছেন। কয়েক সেকেন্ড পর রিফাতকে কোপানোর সময় মিন্নি ঝাঁপিয়ে পড়ে তাকে রক্ষা করার চেষ্টা করেন। সন্ত্রাসীরা চলে যাওয়ার পর রিফাত শরীফ হেঁটে রিকশায় ওঠেন।

https://www.youtube.com/watch?v=efFXIx8fbpA

মিন্নি তখন ব্যাগ ও জুতা তুলে রিফাতকে খুঁজতে সামনে এগিয়ে যান। ভিডিওতে এ দৃশ্য দেখার পর মিন্নি কেন রিফাতকে কলেজের ভেতর নিয়ে যাচ্ছিলেন, সন্ত্রাসীরা রিফাতকে নিয়ে যাওয়ার সময় কেন স্বাভাবিকভাবে হাঁটছিলেন, শেষে রিফাতের দিকে না গিয়ে কেন জুতা-ব্যাগ তুলতে গেলেন? এসব নিয়ে আলোচনার ঝড় ওঠে সামাজিক মাধ্যমে।

নতুন ভিডিও প্রসঙ্গে গতকাল মঙ্গলবার মিন্নি বলেন, ঘটনার আকস্মিকতায় আমি হতভম্ব হয়ে ওদের পেছনে হাঁটতে থাকি। পরে ওরা আক্রমণ করলে প্রতিরোধের চেষ্টা করি। ওরা চলে যাওয়ার পর রিফাত নিজেই হেঁটে রিকশায় ওঠে, আমার পা কেটে যাওয়ায় হাঁটতে পারছিলাম না, তাই জুতা পায়ে দেই। তখন একজন আমার হাতে ব্যাগ তুলে দেয়। পরে আমি দ্রুত রিফাতকে নিয়ে হাসপাতালে যাই। ওই সময় দুজন মোটরসাইকেল নিয়ে আমাদের রিকশা ফলো করছিলো। বিতর্ক প্রসঙ্গে মিন্নি বলেন, আমি তো আপনাদের মেয়ে। আপনারা না জেনে কোনো মন্তব্য কইরেন না। বরগুনার এসপি মারুফ হোসেন বলেন, মিন্নি এ মামলার প্রধান সাক্ষী। তার নিরাপত্তা নিশ্চিত করতে বাড়িতে পাহারা বসানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com