সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত

কমলগঞ্জে বিদ্যালয়ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও শ্রেণি কার্যক্রমের গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে উদ্বুদ্ধকরণ কর্মশালা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯
  • ৬৪৪ বার পড়া হয়েছে

সালাহউদ্দিন শুভ :
মৌলভীবাজারের কমলগঞ্জে বিদ্যালয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও শ্রেণি কার্যক্রমের গুণগতমান বৃদ্ধির লক্ষ্যে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিবদের উদ্বুদ্ধকরণ কর্মশালা বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুর ১২টায় আদমপুর ইউনিয়নের তেতইগাঁও মণিপুরী কালচারাল কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার (পদোন্নতিপ্রাপ্ত সহ: জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বান্দরবান) মো: মোশারফ হোসেন।

আদমপুর ও রাণীরবাজার ক্লাস্টারের সভাপতি ও প্রধান শিক্ষকগণের অংশগ্রহণে সহকারি উপজেলা শিক্ষা অফিসার জয় কুমার হাজরার সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সাজ্জাদুল হক স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো: ইকবাল হোসেন। আলোচনায় অংশ নেন এসএমসি সভাপতি হাজী জয়নাল আবেদীন, তাজ উদ্দিন, মো. আব্দুল সুবহান, আব্দুল মুমিন, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মামুনুর রশীদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোশাহীদ আলী, শমশেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, তেতইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন, চিৎলীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিবানন্দ কৈরী, জিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গুলশান আক্তার, রানীরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোৎন্সা রানী সিনহা প্রমুখ।

কর্মশালায় কমলগঞ্জের আদমপুর ও রাণীরবাজার ক্লাস্টারের ৫৬ টি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি ও প্রধান শিক্ষকরা অংশগ্রহণ করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com