বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড

নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয় দেন এই ফার্নিচার ব্যবসায়ী!

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৩১ জুলাই, ২০১৯
  • ৪৮৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: 

দুইশত টাকা ফি নিয়ে স্থানীয় কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখেন ডাক্তার এমএ করিম বশির (৪৩)। গত ১২ বছর ধরে নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে আসছিলেন তিনি। অথচ র‌্যাবের অভিযানে দেখা গেল পুরোটাই ভুয়া। এমবিবিএস পাশ তো দূরের কথা এইচএসসির পর আর পড়ালেখাই করেননি তিনি। এর আগে তিনি ছিলেন ফার্নিচার ব্যবসায়ী!

সোমবার (২৯ জুলাই) রাত ৯টার দিকে র‌্যাব-১১ এর অভিযানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ের হক সুপার মার্কেটের তিনতলায় নিউ মুক্তি ডায়াগনস্টিক সেন্টার থেকে এ ভুয়া ডাক্তারকে আটক করা হয়।

র‌্যাব-১১ এর সদস্যরা জানায়, এসময় ওই ভুয়া ডাক্তারের চেম্বারে পাঁচজন রোগী উপস্থিত ছিলেন। এর মধ্যে দুজন ছিলেন পুরনো রোগী। ডাক্তারের দেয়া এক্স-রে ও রক্ত পরীক্ষার রিপোর্ট দেখাতে এসেছিলেন এসব রোগী।

র‌্যাব আরও জানায়, আটক ভুয়া ডাক্তারের পুরো নাম মো. মোস্তাক আহমেদ (করিম)। নামের সঙ্গে মিল থাকার সুবিধা নিয়ে সরকারি নিবন্ধনকৃত (২৬৬৩৩ নং) ডা. মো. মোস্তাক আহমেদের কোড ব্যবহার করে বহু বছর ধরে তিনি এ প্রতারণা করে আসছিলেন। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী থানার সালেহাকান্দি এলাকার।

র‌্যাবের তথ্য মতে, যে প্যাডে তিনি রোগীকে প্রেসক্রিপশন দিতেন সেখানে তার পরিচিতিতে লেখা রয়েছে, ডা. মো. মোস্তাক আহমেদ (করিম) এমবিবিএস (ডি-অর্থো), পিজিটি (ডি-অর্থো), পিজিটি (ইমনটি ও হৃদরোগ) চিফ মেডিকেল অফিসার, সিকদার গ্রুপ, হাড়জোড়া, বাত ব্যথা, মেরুদণ্ড বিশেষজ্ঞ (ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল)। ভিজিটিং কার্ডেও এসব মিথ্যা তথ্য দেয়া রয়েছে।

মঙ্গলবার দুপুরে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ও পরে নিশ্চিত হয়ে সোমবার রাতে নিউ মুক্তি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। পরে এইচএসসি পাস ভুয়া এমবিবিএস ডা. মোস্তাক আহমেদ করিমকে রোগী দেখার সময় হাতেনাতে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিবন্ধনকৃত ডা. মোস্তাক আহমেদের নাম ব্যবহার করে তিনি এ প্রতারণা করে আসছিলেন বলে স্বীকার করেন করিম।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com