নিউজ ডেস্ক :
কিশোরগঞ্জের কটিয়াদীতে রক্তদান সমিতির ৮ম বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় কটিয়াদী সরকারী কলেজ প্রাঙ্গন থেকে কটিয়াদী রক্তদান সমিতির আয়োজনে র্যালি বের হয়ে একই স্থানে এসে শেষ হয়।
আলোচনাসভায় কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও অত্র প্রতিষ্ঠানের উপদেষ্টা আঃ ওয়াহাব আইন উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য, সাবেক আইজিপি, রাস্ট্রদূত ও সচিব নূর মোহাম্মদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ (বিপিএম বার), কিশোরগঞ্জ সিভিল সার্জন হাবিবুর রহমান বুলবুল, কিশোরগঞ্জ বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর ও কথাসাহিত্যিক এডঃ শাহ আজিজুল হক, কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মুস্তাকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সবিতা রানী দেবী।
এ সময় আরো ছিলেনসহ রক্তদান সমিতির সকল সদস্যগন। সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈম।