সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

অষ্টগ্রামে ‘জমির বিরোধে’ শিশুকে গলা কেটে খুন, আটক ৫

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৮ আগস্ট, ২০১৯
  • ৭১৪ বার পড়া হয়েছে
নিউজ ডেস্ক :

কিশোরগঞ্জে ‘বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে’ এক শিশু খুন হয়েছে। এ ঘটনায় তার চার চাচাত ভাই ও চাচাকে আটক করেছে পুলিশ।

জেলার অষ্টগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মো. শরীফুল ইসলাম জানান, শনিবার সকালে কলমা ইউনিয়নের ডালারকান্দি গ্রামে ওয়াসিম নামে এই শিশুটি খুন হয়। ওয়াসিম ওই গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে। ওয়াদুদের সঙ্গে তার ভাই আব্দুর রাজ্জাকের (৬৫) বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।

স্থানীয়রা জানান, সকালে শিশুটি ঘরে একা ছিল। তার বাবা-মা বাড়ি পাশে কাজ করছিলেন। তারা ঘরে ফিরে সন্তানের গলাকাটা লাশ দেখতে পান। পরিদর্শক শরীফুল বলেন, “শিশুটিকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করেছে। “জমির বিরোধের জেরে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

এ ঘটনায় আব্দুর রাজ্জাক ও তার চার ছেলেকে আটক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, শিশুর পরিবার হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। আটক অন্য চারজন হলেন রাজ্জাকের চার ছেলে আলকাছ মিয়া (৩০), সাইফুল (২৫), কাউস (২৩) ও সৃজন (২০)।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com