বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড হোসেনপুরে “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হোসেনপুরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে দূতাবাস কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু

২০ ঘন্টা পর স্কুল ছাত্রের লাশ উদ্ধার করল ডুবুরি দল

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪১৪ বার পড়া হয়েছে

অবশেষে ২০ ঘন্টা পর মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে ডুবে যাওয়া স্কুল ছাত্রের লাশ উদ্ধার করল সিলেট ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়। শুক্রবার বেলা ২টায় হাত থেকে পড়ে যাওয়া দা তুলতে গিয়ে দলই চা বাগান সংলগ্ন ধলাই নদীর পানিতে ডুবে গিয়েছিল চা শ্রমিক সন্তান এসএসসি পরীক্ষার্থী লক্ষী নারায়ণ রাজভর (১৬)। সে ইসলামপুর ইউনিয়নের ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ের ২০২০ সনের এসএসসি পরীক্ষার্থী। তার বাড়ি শমশেরনগর চা-বাগানের বড় লাইন শ্রমিক বস্তিতে।

সিলেট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ফয়েজ উদ্দীন ও রংপুর পিএন ৯৬০২ সংযুক্ত সিলেট ফায়ার স্টেশনের আবুল কালাম আজাদ, সহযোগী ডুবুরি আশিক মিয়া ও আব্দুল মোক্তাদির শনিবার সকাল সোয়া ৮টা থেকে অভিযান শুরু করে ২৫ মিনিটের মধ্যে ছাত্র লক্ষী নারায়ণের লাশ উদ্ধার করেন। এ উদ্ধার কাজে সার্বিক সহায়তা করেন কমলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা। উদ্ধারকালে উপস্থিত ছিলেন মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান পুষ্প কুমার কানু, বিজিবি বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান সীমান্ত ফাঁড়ির তফিজুল আহমদ ও কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক ফয়েজ আহমদের নেতৃত্বে পুলিশ সদস্যরা। লাশ উদ্ধারের পর উপ-পরিদর্শক ফয়েজ আহমদের নেতৃত্বে পুলিশের একটি দল লাশের সুরতহাল তৈরী করেন।

উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে দুই ভাই মিলে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধ এলাকা থেকে কলমি ঘাস কাটছিল। শুক্রবার বেলা দেড়টার দিকে আকস্মিকভাবে লক্ষী নারায়ণের হাত থেকে দা পড়ে যায় ধলাই নদীর পানিতে। তখন সে নদী থেকে দাটি খোঁজে নামতে গিয়ে পানির নিচে ডুবে যায়। মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুস্প কুমার কানু শুক্রবার বেলা ২টায় ধলাই নদের পানিতে ছাত্র ডুবে যাওয়া ও ২০ ঘন্টা পর শনিবার সকালে ডুবুরিদের মাধ্যমে উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com