বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড হোসেনপুরে “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হোসেনপুরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে দূতাবাস কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু

কমলগঞ্জে ২দিনব্যাপী বি.এম.ই.টি বৃত্তি পরীক্ষা শুরু

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯
  • ৪২২ বার পড়া হয়েছে

বাংলাদেশে বসবাসরত মণিপুরী মুসলিম জনগোষ্ঠীর শিক্ষামূলক সংগঠন বাংলাদেশ মণিপুরী মুসলিম এডুকেশন ট্রাস্ট (বিএমইটি) এর ব্যবস্থাপনায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর তেতইগাঁও রসিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে প্রতিবছরের ন্যায় এবারও ২০১৯ সনের দুইদিনব্যাপী বি.এম.ই.টি বৃত্তি পরীক্ষা শুক্রবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়েছে। ছাত্র-ছাত্রীদের মেধা-বিকাশ ও শিক্ষার মান-উন্নয়নের লক্ষ্যে প্রতিবছর বি.এম.ই.টি এই বৃত্তি পরীক্ষা আয়োজন করে থাকে ।

আগামী ৭ অক্টোবর সোমবার পরীক্ষা শেষ হবে। বাংলা, ইংরেজি, গণিত ও প্রাথমিক বিজ্ঞান এই চার বিষয়ে পরীক্ষা হচ্ছে। এই বছর ২০১৯ সনে বি.এম.ই.টি বৃত্তি পরীক্ষায় পঞ্চম শ্রেণির ৫৯ জন, অষ্টম শ্রেণির ৪৯ জন ও দশম শ্রেণির ৫১ জনসহ মোট ১৯১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে৷ উল্লেখ্য যে, ২০০১ সন হতে শুধুমাত্র মুসলিম মণিপুরি শিক্ষার্থীদের নিয়ে এ পরীক্ষা শুরু হলেও ২০১৭ সন থেকে দশম শ্রেণিতে পাঙাল (মুসলিম মণিপুরি) শিক্ষার্থীর পাশাপাশি মীতৈ ও বিষ্ণুপ্রিয়া শিক্ষার্থীরা অংশ গ্রহণ করছে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহাজ উদ্দিন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com