বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ৭ মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলায় বাংলাদেশের নিন্দা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুই দফা আমন্ত্রণ জানানো হয়েছে, সাড়া পাইনি: জয়সওয়াল একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের ইন্তেকাল গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান

আজ থেকে শুরু হচ্ছে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯
  • ৫৮১ বার পড়া হয়েছে

আজ থেকে সারাদেশে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষার সার্বিক প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

এবছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২৫ লাখ ৫৩ হাজার, ২৬৭ জন ছাত্র-ছাত্রী অংশ নেবে,এর মধ্যে ছাত্র সংখ্যা ১১লাখ ৮১ হাজার ৩০০ জন ও ছাত্রী সংখ্যা ১৩ লাখ ৭১ হাজার ৯৬৭ জন।

ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩ লাখ ৫০ হাজার ৩৭১ জন পরীক্ষার্থী অংশ নেবে, যার মধ্যে ছাত্র সংখ্যা ১ লাখ ৮৭ হাজার ৮২ এবং ছাত্রী সংখ্যা ১লাখ ৬৩ হাজার ২৮৯ জন। পরীক্ষা চলবে ২৪ নভেম্বর পর্যন্ত।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো.জাকির হোসেন গত বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, এবার প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা ১লাখ ৬৬ হাজার ৮৭৪ জন বেশি। প্রাথমিক শিক্ষা সমাপনীতে ৩ হাজার ৩৪৭ জন এবং ইবতেদায়ি শিক্ষায় ২৩৬ জন বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

তিনি বলেন, সারাদেশে মোট ৭ হাজার ৪৭০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে বিশ্বের ৮ টি দেশের ১২টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর পরীক্ষার্থীর সংখ্যা ৬১৫ জন।

প্রতিমন্ত্রী বলেন, সমাপনী পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছতার সাথে সম্পন্নের জন্য ইতোমধ্যে যাবতীয় কর্মকান্ড সম্পন্ন করা হয়েছে।
মন্ত্রণালয় সূত্র জানায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।

মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নন্বর ০২-৯৫৭৭২৫৭ ও ইমেইল, অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নন্বর ০২- ৫৫০৭৪৯১৭, ০১৭১১৩৪৪৫৩২, ০১৭১২১০৬৩৬৯, ইমেইলঃ ddestabdpe@gmail.com|

সমাপনী পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য এ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যাবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com