সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত

কিশোরগঞ্জে বাবাকে হত্যায় ছেলের যাবজ্জীবন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯
  • ৭০০ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে  বাবাকে হত্যার দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার সকালে কিশোরগঞ্জের এক নম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামির নাম মামুন মিয়া। তিনি সদর উপজেলার মারিয়া ইউনিয়নের করমলি এলাকার ইসরাহিল মিয়ার ছেলে। মামলার বিবরণে জানা যায়, বাবা ইসরাহিল মিয়ার সঙ্গে ছেলে মামুন মিয়ার জমিসংক্রান্ত বিরোধ ছাড়াও বিভিন্ন বিষয়ে নিয়ে পারিবারিক কলহ চলছিল। এরই জের ধরে ২০০৮ সালে জুলাই মাসের এক রাতে বাবাকে দা দিয়ে কুপিয়ে পালিয়ে যায় ঘাতক ছেলে মামুন। পরে আহত ইসরাহিল মিয়ার চিৎকার শুনে এলাকাবাসী তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  এ ঘটনায় মামুনের সৎ মা রেখা আক্তার কিশোরগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা করেন। এই মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত আজ সোমবার এই রায় দেন। ঘটনার পর থেকে আজ পর্যন্ত দণ্ডপ্রাপ্ত আসামি মামুন পলাতক রয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com