শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

যে ১০ জেলার নারীরা বিদেশে যায় বেশি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯
  • ৩৮৬ বার পড়া হয়েছে

গত ১৩ বছরে দেশের দশটি জেলা থেকে সবচেয়ে বেশি নারী বিদেশে গেছেন। এই সুযোগ সবচেয়ে বেশি মিলেছে ঢাকা বিভাগের নারীদের। ২০০৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রায় ৯০ হাজার নারী এই জেলা থেকে কাজ নিয়ে গেছেন বিশ্বের বিভিন্ন দেশে। দ্বিতীয় অবস্থানে আছে ঢাকার পাশের জেলা মানিকগঞ্জ। ৫০ হাজার নারী সেখান থেকে বিদেশে পাড়ি জমিয়েছেন জীবিকার তাগিদে।

গত ১৩ বছরে তৃতীয় অবস্থানে থাকা নারায়ণগঞ্জ থেকে ৪৭ হাজার ৩৩০ জন নারী শ্রমিক বিদেশে গেছেন। চতুর্থ অবস্থানে আছে ঢাকা বিভাগেরই আরেক জেলা ফরিদপুর। সেখান থেকে ৪৬ হাজার ১৯৩ জন নারী কাজ নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছেন। পঞ্চম অবস্থানে ঢাকার পাশের জেলা গাজীপুর। ২০০৫ সাল থেকে সেখানকার ৩৬ হাজার ৫৯১ জন নারী বিদেশে গেছেন। ঢাকা বিভাগের বাইরে নারীরা সবচেয়ে বেশি বিদেশে যাওয়ার সুযোগ পেয়েছেন হবিগঞ্জ থেকে, গত ১৩ বছরে যার সংখ্যা ৩৪ হাজার ৪১০ জন।

২০০৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত ব্রাম্মণবাড়িয়া থেকে বিদেশে পাড়ি জমানো নারীদের সংখ্যা ছিল ৩১ হাজার ১২১ জন। এই সময়ে কিশোরগঞ্জ থেকে ২৫ হাজার নারী বিদেশে গেছেন কাজের সূত্রে। বিদেশে নারী শ্রমিক যাওয়ার দিক থেকে নবম অবস্থানে আছে কুমিল্লা। জেলার ২৪ হাজার ৬৭৮ জন নারী গত ১৩ বছরে বিদেশে যান।

কাজের খোঁজে বিদেশে পাড়ি জমিয়েছেন বরিশালের নারীরাও। সেখান থেকে ২০ হাজার ৫৩৮ জন গেছেন গত ১৩ বছরে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com