বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

বিএনপি নেতা মোশাররফ হোসেনসহ আটক তিন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯
  • ৪৯৬ বার পড়া হয়েছে

জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনসহ ৩ নেতাকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠান শেষে বের হলে পুলিশ তাদের আটক করে।আটককৃত অন্যরা হলেন- অ্যাডভোকেট আলম এবং অ্যাডভোকেট তৌহিদ।তিন জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি আবুল হাসান। তিনি জানান, মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর হাইকোর্ট এলাকায় গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় ওই তিনজনকে আটক করা হয়েছে।কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীরা গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের শিকার হয়।ওই ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়া, অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের অভিযোগ এনে শাহবাগ থানায় মামলা করে পুলিশ। ১৫ থেকে ২০ জনের নাম উল্লেখ করে ৫০০ অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করা হয়। মামলার পর বুধবার ভোর রাতে গ্রেপ্তার হন মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্টের মাজার গেট থেকে বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনকে আটক করে পুলিশ। পরে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকেও আটক করা হয়। আটকের কয়েক ঘণ্টা পরই অবশ্য হাফিজ উদ্দিন আহমেদসহ তিনজনের জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর নয়াপল্টন থেকে আটক হন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের অফিস স্টাফ মঞ্জু ও কৃষক দলের কেন্দ্রীয় কার্যালয়ের স্টাফ ফারুক। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ চার নেতা ৮ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com