বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব

উবারে যৌন হয়রানির শিকার ৬ হাজার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯
  • ৩৮৮ বার পড়া হয়েছে

মার্কিন যুক্তরাষ্ট্রে গত দুই বছরে চলতি পথে প্রায় ৬০০০ যৌন হয়রানির ঘটনা ঘটেছে। বিশ্বের অন্যতম এ্যাপ ভিত্তিক রাইট শেয়ারিং প্রতিষ্ঠান উবারের কাছে ২০১৭ ও ২০১৮ সালে এই অভিযোগগুলি আসে। খবর বিবিসি

প্রতিবেদনটিতে  বলা হয়েছে, দুই বছরে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৩ লাখ ভ্রমণের মধ্যে ৫,৯৮১ জন যৌন হয়রানির শিকার হয়েছেন। আরো বলা হয়, অভিযোগের অর্ধেকই ছিল গাড়ি চালকের বিরুদ্ধে। ২০১৮ সালে যৌন হেনস্তার ঘটনা বেশি ঘটে। যদিও রাইড সংখ্যা বেড়ে যাওয়ায় সেই বছর তা ১৬ শতাংশ কমে আসে।

বিশ্বজুড়ে এই ধরনের অনাকাঙ্খিত ঘটনার জন্য উবার বেশ চাপের মুখে রয়েছে। সাম্প্রতিক সময়ে লন্ডনে সংস্থাটির লাইসেন্স বাতিল করা হয়েছে।

উবার কর্তৃপক্ষ অবশ্য বলছে, শতকরা ৯৯ দশমিক ৯ শতাংশ ভ্রমণ কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি ছাড়াই সম্পন্ন হয়েছে।
উবারের আইন বিষয়ক প্রধান কর্মকর্তা টনি ওয়েস্ট বলছেন,” এই ধরণের সমস্যাগুলি নিয়ে স্বেচ্ছায় একটি প্রতিবেদন প্রকাশ করা সহজ নয়। ” তিনি আরো বলেন, বেশিরভাগ সংস্থাগুলি ভাবমূর্তি ক্ষুন্ন হবার ভয়ে যৌন সহিংসতার মতো বিষয় নিয়ে কথা বলে না। তবে তাঁরা উবার ব্যবহারকারীদের নিরাপত্তা বৃদ্ধির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com