বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব

বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে মেয়েসহ স্বামী-স্ত্রী লাশ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯
  • ৫৬২ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকায় কাভার্ডভ্যানে মাইক্রোবাসের ধাক্কায় নিহত তিনজনের পরিচয় পাওয়া গেছে। নিহতরা একই পরিবারের সদস্য। এতে আহত হয়েছেন আরও পাঁচজন। শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজা সংলগ্ন গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার সাহেদ নগর বেপারীপাড়ার গ্রামের মৃত হাজী কামাল উদ্দিন সরকারের ছেলে হাজী আব্দুল করিম সরকার (৬০), তার স্ত্রী মাতোয়ারা সরকার (৫০) ও তাদের মেয়ে কানিজ ফাতেমা (৩০)।

আহতরা হলেন- নিহত করিমের জামাতা হাজী সেলিম, নাতি সামি (আড়াই বছর), ইমদাদুল হক, রুনা (২৭) ও মেঘলা (১৭)। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আইবুর রহমান বলেন, একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে সকালে সিরাজগঞ্জ থেকে একটি মাইক্রোবাস যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পথে গোলচত্বর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয় মাইক্রোবাসটি। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ভেতরে থাকা তিনজন নিহত ও পাঁচজন আহত হন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com