বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

কুমিল্লা গভর্নমেন্ট ল্যাবরেটরী স্কুল হোস্টেল হতে ছাত্রের মরদেহ উদ্ধার!

আব্দুল্লাহ আল মানছুর
  • আপডেট সময় শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯
  • ৬২০ বার পড়া হয়েছে

কুমিল্লা নগরীর কোটবাড়ি গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল হোষ্টেলের কক্ষ থেকে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ করেছে পরিবারের সদস্যরা।

সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করে সদর দক্ষিণ থানার কোটবাড়ি ফাঁড়ি পুলিশ। কোটবাড়ি গভর্নমেন্ট ল্যাবটারী স্কুলের হোস্টেল থেকে উদ্ধার হওয়া ছাত্রের নাম সাব্বির (১০)। পুলিশ সূত্রে জানা যায়- জেলার চৌদ্দগ্রাম উপজেলার যশপুর গ্রামের হুমায়ন কবিরের ছেলে স্কুল ছাত্র সাব্বির সমাপনী পরীক্ষা শেষ করে ভর্তি পরীক্ষার জন্য গভঃ ল্যাবটারী স্কুলের হোস্টেলে থেকে পড়া শোনা করতো।

বৃহস্পতিবার দুপুরে সাব্বিরের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে আশপাশের লোকজন পুলিশ কে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সদর দক্ষিণ থানায় নিয়ে আসে। এদিকে বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোস্তাপুর নামক এলাকা থেকে অন্য অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এঘটনায় সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর জানান-লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। লাশ দুটো হত্যা নাকি আত্মহত্যা তা ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com