সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত

৫৯৫ পুলিশ সদস্য পাচ্ছেন ‘আইজিপি ব্যাজ’

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২০
  • ৬৩৫ বার পড়া হয়েছে

এবছর পুলিশের ৫৯৫ কর্মকর্তা ও সদস্যকে ‘‘আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ’’ দেয়া হচ্ছে। প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ এ পুরস্কার এবারের পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে দেয়া হবে। পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার (৫ জানুয়ারি) থেকে শুরু হওয়া পুলিশ সপ্তাহের শেষ দিন ছয়টি বিশেষ ক্যাটাগরিতে মনোনীতদের এ পুরস্কার প্রদান করবেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
পুলিশ সুপার (এসপি) পদমর্যাদা থেকে শুরু করে কনস্টেবল পর্যায়ে ৫৯৫ কর্মকর্তা ও পুলিশ সদস্য ‘আইজিপি ব্যাজ’পাচ্ছেন। গতবছর আইজিপি ব্যাজ পেয়েছিলেন ৫০১ জন সদস্য।
জানা গেছে, কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন, বাহিনীর মর্যাদা বৃদ্ধি হয়েছে এমন কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন ভালো কাজের স্বীকৃতি স্বরূপ প্রতি বছর পুলিশ সপ্তাহে আইজিপি ব্যাজে মনোনীত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের এ পদক দেয়া হয়।
পুলিশ সদর দপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা বিধান, জনসেবামূলক কর্মকাণ্ড, মামলার রহস্য উদঘাটন, ভালো পুলিশিং, সরকারি ও ব্যক্তিগত কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি বাড়ানোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অবদানের ভিত্তিতে পদকের জন্য যোগ্য কর্মকর্তা ও সদস্যদের নির্বাচিত করা হয়েছে।
মনোনীত ৫৯৫ জনের মধ্যে ‘এ’ক্যাটাগরিতে ২০৬ জন, ‘বি’ক্যাটাগরিতে ১৩৭ জন, ‘সি’ক্যাটাগরিতে ১০৫ জন, ‘ডি’ক্যাটাগরিতে ৫২ জন, ‘ই’ক্যাটাগরিতে ৫১ জন ও ‘এফ’ক্যাটাগরিতে ৪৪ জন রয়েছেন।
উল্লেখ্য, এর আগে, ২০১৯ সালে ৫০১ জন, ২০১৮ সালে ৩২৯ জন ও ২০১৭ সালে ২৮৮ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য ‘আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিস ব্যাজ’পান। গতবছর ‘আইজিপি ব্যাজ’পদকের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা আর্থিক মূল্যমানের পুরস্কারও প্রদান করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com