শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

কমলগঞ্জে সাত ঘন্টার টে্রইল মেরাথন সম্পন্ন

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় শনিবার, ১১ জানুয়ারী, ২০২০
  • ৫৪৮ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জে সীমান্তবর্তী দুর্গম ডবলছড়া পাহাড়ে ৪২ দশমিক ২ কিলোমিটারের ট্রেইল মেরাথন সম্পন্ন হয়েছে । বাংলাদেশী এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদারের নেতৃত্বে সহযোগিতায় কমলগঞ্জের শমশেরনগর সাইকেলিং কমিউনিটি।

শুক্রবার (১০ জানুয়ারি) ঢাকাস্থ সংগঠন কমপস এর আয়োজনে ভোর ৬টা থেকে শুরু হয়েছিল এ মেরাথন।  মেরাথনে স্থানীয় দুটি দল অংশ গ্রহন করেন। ১১ জন নারীর মধ্যে ৬২ বছর বয়সী আমেরিকান নারী ট্র্ইেল ভ্রমণে পারদর্শিতায় নারী হিসেবে যুক্তরাষ্ট্রের রোলি এন ডিপশন ১ম স্থান লাভ করে পুরস্কৃত হয়েছে। ছেলেদের মধ্যে রংপুরের সাজ্জাদ হোসেন প্রথম স্থান লাভ করেছেন। মেরাথন শেষে ডবলছড়া খাসিয়া পুঞ্জির ফুটবল মাঠে আনুষ্ঠানিকভাবে তাদের পুরষ্কৃত করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, সাবেক কারা মহা পরিদর্শক অব: মেজর জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন ও ইউপি চেয়ারম্যান জুয়েল আহমেদের।
ট্রেইল ভ্রমন শেষে এভারেষ্ট বিজয়ী নিশাত মজুমদার বলেন, এটিই বাংলাদেশের দীর্ঘতম ট্রেইল ভ্রমন। এর আগে এক সাথে ২২ কি:মি: পর্যন্ত ট্রেইল ভ্রমন করা হয়েছিল। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে পাহাড়ি ট্রেইল মেরাথনে অংশ নিতে ১০০ জন ছেলে মেয়ে ডবলছড়া খাসিয়া পুঞ্জির মাঠে মিলিত হয়। নিশাত মজুমদারের নেতৃত্বে ট্রেইল মেরাথন শুরু হয়। ২১ দশমিক ১ কি:মি: পাহাড়ি পথে ট্রেইল করে আবারও ফিরছেন।

যুব সমাজকে মাদকমুক্ত করতে, সুস্থ্য সবল ও স্বাস্থ্য সচেতন করতে পাহাড়ি দুর্গম পথে এই ট্রেইল মেরাথনের আয়োজন করা হয়েছিল। তাছাড়া কোন বাধাই আর বাধা নয়, চেষ্টা করলে সব বাধাই অতিক্রম করা যায়। এই ভাবনা যুব সমাজের মনে জাগাতেও এ উদ্যোগ ছিল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com