সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

কুলাউড়ায় সড়কে ঝরল ২ নারীর প্রাণ

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০
  • ৩৯৩ বার পড়া হয়েছে
প্রাইভেট কারের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় দুই নারীর মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কুলাউড়া-জুড়ী আঞ্চলিক মহাসড়কের আছুরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার হাজিপুর ইউনিয়নের ভুঁইগাঁও গ্রামের গুলজার আহমদ চৌধুরীর স্ত্রী শিউলি আক্তার (৬০) ও নুর আহমদ চৌধুরী বুলবুলের স্ত্রী সোচেনা আক্তার ডলি (৫০)। এছাড়া একই দুর্ঘটনায় কার চালক তোফায়েল আহমদ চৌধুরী গুরুতর আহত হয়েছেন। নিহতরা সম্পর্কে তার ভাবি।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা পর জুড়ী থেকে ভুঁইগাঁও গ্রামের তোফায়েল আহমদ চৌধুরী নিজে প্রাইভেট কার চালিয়ে কুলাউড়ার দিকে আসছিলেন। এ সময় ওই প্রাইভেট কারে তার দুই ভাবি শিউলি আক্তার ও সোচেনা আক্তার ডলিও ছিলেন। পথিমধ্যে তারা আছুরিঘাট এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়।
পরে দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় কুলাউড়া ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তোফায়েলের দুই ভাবিকে মৃত ঘোষণা করেন। একই সময় তোফায়েলকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com