রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্র থেকে জেলা ও বিশেষায়িত হাসপাতাল পর্যন্ত একটি কার্যকর রেফারেল ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি জুবাইদা রহমান। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় এক অনুষ্ঠানে তিনি বলেছেন, এতে করে রোগীকে দ্রুত ও নির্বিঘ্নে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া যাবে। একই সঙ্গে চিকিৎসা শেষে রোগীর ফলোআপও নিশ্চিত করতে হবে, যাতে চিকিৎসার পর কোনো রোগী স্বাস্থ্যব্যবস্থার বাইরে চলে না যান।

রোববার ঢাকায় নভোথিয়েটারে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬ এ ‘সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণ’ বিষয়ক আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন তিনি।

জুবাইদা রহমান বলেন, গর্ভাবস্থার শেষ পর্যায়ে অনেক নারীকে দূরবর্তী স্থানে চিকিৎসার জন্য দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। ফলে গর্ভকালীন জটিলতা, প্রি-একল্যাম্পসিয়া এবং অপরিণত নবজাতকের চিকিৎসার ক্ষেত্রে সময়মত প্রয়োজনীয় সেবা পাওয়া কঠিন হয়ে পড়ে।

এ সমস্যার সমাধানে তিনি রেফারেল ব্যবস্থা গড়ে তোলার কথা বলেন।

তিনি বলেন, একটি কার্যকর স্বাস্থ্যব্যবস্থার ভিত্তি হল মানসম্মত ও সবার জন্য সমানভাবে স্বাস্থ্যসেবা। এজন্য পরিবারভিত্তিক স্বাস্থ্যসেবাকে আরো শক্তিশালী করতে হবে।

তার ভাষ্য, প্রয়োজনীয় চিকিৎসাসেবা মানুষের বাড়ির কাছাকাছি নিয়ে যেতে হবে। প্রতিরোধমূলক স্বাস্থ্য কর্মসূচি সম্প্রসারণের পাশাপাশি স্বাস্থ্য খাতে পর্যায়ক্রমে বিনিয়োগ ও অর্থায়ন বাড়ানো প্রয়োজন।

শনিবার সকালে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের আয়োজনে এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নভোথিয়েটার প্রাঙ্গণে তিন দিনের এ মেলা চলবে সোমবার পর্যন্ত।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

রোববারের অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, দেশের স্বাস্থ্য সমস্যার কার্যকর সমাধানে গবেষণা ও উদ্ভাবনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। চলতি বছর স্বাস্থ্যখাতে গবেষণা ও উদ্ভাবনের জন্য উল্লেখযোগ্য অর্থ বরাদ্দ রাখা হবে। বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়, পোস্টগ্র্যাজুয়েট ইনস্টিটিউট ও মেধাবী চিকিৎসকদের গবেষণায় অর্থায়ন করা হবে।

একটি উন্মুক্ত ও সমন্বিত ডিজিটাল স্বাস্থ্য প্ল্যাটফর্ম তৈরি করা গেলে ভবিষ্যতে নতুন নতুন প্রযুক্তি ও মডিউল যুক্ত করে স্বাস্থ্যসেবার বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান করা সম্ভব হবে বলে তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ও জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান।

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দারের সঞ্চালনায় অনু্ষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন বক্তব্য দেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com