রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

সিরাজগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে খালু গ্রেফতার

খন্দকার মোহাম্মাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ২২ জানুয়ারী, ২০২০
  • ৪১২ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের সলঙ্গায় ১৩ বছর বয়সী কিশোরী ধর্ষণের অভিযোগে ভিকটিমের খালু শাহিন আলম(২৬) কে গ্রেফতার করেছে স্পেশাল কোম্পানী, র‌্যাব-১২, সিরাজগঞ্জের একটি আভিযানিক দল।

গত ২১জানুয়ারী রাত সাড়ে আটটায় স্পেশাল কোম্পানী র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর কোম্পানী কমান্ডার এএসপি প্রণব কুমার সরকার এর নেতৃত্বে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন গোড়াই এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহিন আলম কামারখন্দ থানার শ্যামপুর গ্রামের আসলাম হোসেনের ছেলে। এর আগে গত ১২ জানুয়ারী ভিকটিমের বাবা বাদী হয়ে সলঙ্গা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার বাদী উল্লেখ করেন, গত ৯ জানুয়ারী ২০২০ তারিখে তাহার ১৩ বছর বয়সী মেয়ে ভাইরার বাসা অর্থ্যাৎ ভিকটিমের খালার বাসা হাটিকুমরুল গোলচত্ত্বর এলাকায় বেড়াতে যায়।

ঐ দিন ভিকটিমের খালার অনুপস্থিতিতে ভিকটিমের খালু ভিকটিমকে বাসায় একা পেয়ে বিভিন্ন ভয়ভীতি ও হত্যার হুমকি দেখিয়ে জোড়পূর্বক একাধিক বার ধর্ষণ করে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com