সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

ফুলতলার বিভিন্ন ভূমি অফিস পরিদর্শন করলেন বিভাগীয় উপ-ভূমি সংস্কার কমিশনার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৮১ বার পড়া হয়েছে

বরিশাল বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার বর্তমানে খুলনা বিভাগের অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত তরফদার মোঃ আক্তার জামীল খুলনা জেলার ফুলতলা উপজেলার বিভিন্ন ভূমি অফিস পরিদর্শন করেছেন।

গতকাল (২ ফেব্রুয়ারি) তিনি প্রথমে ফুলতলা উপজেলা ভূমি অফিস পরিদর্শনে যান এবং ভূমি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি ভূমি অফিসের বিভিন্ন রেজিস্টার ও নথিপত্র পর্যবেক্ষণ করেন। মুজিব বর্ষ উপলক্ষে দুর্নীতিমুক্ত ভূমি অফিস তৈরি এবং বিশেষ ভূমি সেবা প্রদানের জন্য কর্মকর্তা-কর্মচারীদের অনুরোধ জানান। জনসাধারণ যাতে কোনো ধরণের হয়রানির শিকার না হন সে বিষয়ে তিনি সকলকে সতর্ক করে দেন। এছাড়া ই-নামজারি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পাদন, হাট-বাজারের পেরীফেরি নির্ধারণ, খাস জমিসহ সকল সরকারি সম্পত্তি রক্ষা, চান্দিনা ভিটি ও অর্পিত সম্পতির লীজ আইনানুগভাবে নবায়ন ইত্যাদি বিষয়ের উপর কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এরপর তিনি ফুলতলা ইউনিয়ন ভূমি অফিস এবং দামোদর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com