বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

চীন ফেরত আরেকজনকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৮৮ বার পড়া হয়েছে

চীনের উহান থেকে ফেরত আসা আরেক বাংলাদেশিকে মঙ্গলবার মাথা ব্যাথা বা হালকা মাথা ঘোরার অসুস্থতা দেখা দেয়ায় ও আশকোনা হজ ক্যাম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল জামিল আহমেদ বলেন, বর্তমানে হাসপাতালে উহান-ফেরত দুইজন চিকিৎসাধীন আছেন। এর আগে, জ্বর অনুভব করার কারণে হাসপাতালে ভর্তি হওয়া সাতজনকে আশকোনার পর্যবেক্ষণ কেন্দ্রে ফেরত পাঠানো হয়েছে।

তিনি বলেন, নতুন করে ভর্তি হওয়া রোগীর রক্তের নমুনা সংগ্রহ করা হয়নি। তার জ্বরের যা লক্ষণ দেখছি তাতে করোনাভাইরাসের আক্রান্তদের লক্ষণের সাথে মিল নেই। তবু আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছি।

এর আগে, রবিবার আশকোনার পর্যবেক্ষণ কেন্দ্রে থাকা একজনকে জ্বর অনুভবের কারণে হাসপাতালে আনা হয়েছে এবং আলাদাভাবে রাখা হয়েছে। তার রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

গত শনিবার সকালে করোনাভাইরাসের উৎসস্থল চীনের উহান শহর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ৩১২ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। চীন সরকার অনমুতি দিলে সরকার সেখানে থাকা আরও ১৭১ বাংলাদেশিকে ফিরিয়ে আনবে।

জ্বর অনুভবের কারণে উহান থেকে ফেরত আসা সাতজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং একজনকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, এর আগে যাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাদের রক্তের নমুনা পরীক্ষা করে কারো রক্তেই করোনভাইরাস সংক্রমনের প্রমাণ মিলেনি এবং তারা এখন ভালো আছে।

বিভিন্ন মাধ্যমে জানা গেছে, মঙ্গলবার পর্যন্ত বিশ্বব্যাপী ছড়িয়ে যাওয়া চীনের করোনাভাইরাসে ৪২৫ জন মারা গেছেন এবং আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৪৩৮ জন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com