সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

ভারতীয় হাই কমিশনারের সহায়তায় কমলগঞ্জে দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের বাইসাইকেল বিতরণ

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৬০ বার পড়া হয়েছে

ভারতীয় হাই কমিশনারের সহায়তায় সিলেট বিভাগের চা জনগোষ্ঠী, মণিপুরী, পাঙাল, হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের দরিদ্র-মেধাবী ৮ম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির ১৫০ জন মাঝে শিক্ষার্থীদের বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

 

গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এসব বাইসাইকেল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি, সাবেক চিফ হুইপ, মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

চা শ্রমিক নেতা নারদ পাশীর সভাপতিত্বে ও সাংবাদিক সুনীল সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার এল. কৃষ্ণমূর্তি, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আছলম ইকবাল মিলন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, বাংলাদেশ মণিপুরী সমাজকল্যাণ সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিনহা। স্বাগক বক্তব্য রাখেন বাইসাইকেল বিতরণ কমিটির সদস্য সাংবাদিক মিন্টু দেশওয়ারী।

অনুষ্ঠানে সিলেট বিভাগের ১৫০ জন দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের মাঝে ভারতীয় হাই কমিশনারের সহায়তায় বাইসাইকেল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি, সাবেক চিফ হুইপ, মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বলেন, ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু রাষ্ট্র। মহান স্বাধীনতা যুদ্ধে ভারত সরকারের অবদান কোনদিন ভুলার নয়। তিনি ভারতীয় জনগণের পক্ষ থেকে বাংলাদেশের অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করায় ভারত সরকারকে ধন্যবাদ জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com