সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

বৃক্ষশূন্য হচ্ছে টিলাভূমি, বিলীন হচ্ছে কমলগঞ্জের কামারছড়ার সামাজিক বনায়ন

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৪৮ বার পড়া হয়েছে

কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বনরেঞ্জের অধীনস্থ কামারছড়া বনবিট। কামারছড়া বনবিটের দুর্গম এলাকায় বনের টিলায় গড়ে উঠা সামাজিক বনায়নের মূল্যবান বৃক্ষরাজি বিলীন হচ্ছে। টিলাভ‚মিতে কালের স্বাক্ষী হয়ে রয়েছে গাছের গুড়া। ফলে বৃক্ষশুন্য হচ্ছে বনের টিলাভ‚ মি এবং পরিবেশেরও ক্ষতি বয়ে আনছে।

সরেজমিন কামারছড়া বনবিটের সামাজিক বনায়ন এলাকা ঘুরে দেখা যায়, উপজেলার দুর্গম এলাকা হিসাবে পরিচিত কামারছড়া সামাজিক বনের টিলা। সীমান্ত ঘেষা বনের টিলার কালিছালিসহ বিশাল এলাকায় গড়ে উঠে সামাজিক বনায়ন। কামারছড়া এলাকায় প্রায় ২ ঘন্টার পথ আকাশি, বেলজিয়ামসহ বিদেশী প্রজাতি ও দেশীয় প্রজাতির নানা জাতের গাছ গাছালি দিয়ে বন সৃজিত হয়। তবে বনের বড় বড় গাছগুলো প্রকাশ্য দিবালোকে কেটে পাচার করা হচ্ছে। দীর্ঘদিন ধরে পর্যায়ক্রমে বনের এসব গাছ কেটে পাচারের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। প্রতিটি টিলায় কালের স্বাক্ষী হিসাবে গাছের গুড়া দেখা গেছে। অব্যাহতভাবে বনের মূল্যবান গাছ কেটে ফেলায় টিলাভ‚মি বৃক্ষশুন্য হয়ে পড়ছে। এর মাধ্যমে পরিবেশগত বিপর্যয়েরও সম্মুখীন হচ্ছে। এতে বন্যপ্রাণী ও পাখির আবাসস্থল বিলুপ্ত হচ্ছে। এভাবে সামাজিক ওই বনের গাছ কেটে পাচার অব্যাহত থাকলে কিছুদিনের মধ্যেই পুরো এলাকা বৃক্ষশুন্য হয়ে পড়বে বলে অনেকের ধারণা।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, বনবিট কর্মকর্তার জ্ঞাতসারেই দেখভালের দায়িত্বে যারা আছে তারাই এসব গাছ কেটে পাচার করছে। দুর্গম বনের টিলা থাকার সুবাধে প্রকাশ্যে দিবালোকে নির্বিঘ্নে তারা গাছ কেটে পাচার করছে। কাঠ পাচারকারীরা দীর্ঘ সময় ধরে বড় বড় অধিকাংশ গাছ কেটে নিশ্চিহ্ন করে দিয়েছে। এখন ছোট গাছগুলোও কেটে নিচ্ছে। এসব বিষয়ে বন বিভাগের বিট অফিসারকে কিছু জানালেও কোন কাজ হয় না বলে তারা অভিযোগ করেন। তারা আরও বলেন, প্রভাবশালী মহলের কারনে বনের টিলা ফাঁকা হচ্ছে। তাদের ভয়ে কেউ কথা বলতে রাজি নন।
তবে অভিযোগ বিষয়ে কামারছড়া বনবিট কর্মকর্তা মীর বজলুর রহমান বলেন, সামাজিক বনের গাছ কাটা হচ্ছে এমন বিষয়টি আমি জানি না। তবে দীর্ঘ সময় আগের দু’একটি গাছ কাটা থাকতে পারে। এসব বিষয়ে মামলাও রয়েছে।

কমলগঞ্জের রাজকান্দি বনরেঞ্জ কর্মকর্তা আবু তাহের বলেন, কামারছড়া সামাজিক বন এলাকায় দু’টি গ্রুপের দ্বন্ধ চলছে। তাছাড়া ইতিপূর্বে যে কয়েকটি গাছ কাটা হয়েছে সে বিষয়ে মামলাও করেছেন বিট কর্মকর্তা। তবে বিষয়টি তিনি খতিয়ে দেখছেন বলে জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com