মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

সাংবাদিক নির্যাতনকারী সেই আরডিসি নাজিমের কোটি টাকার বাড়ি!

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১৬ মার্চ, ২০২০
  • ৫৬৫ বার পড়া হয়েছে

সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানকে নির্যাতনকারী আরডিসি (সিনিয়র সহকারি কমিশনার-রাজস্ব) নাজিম উদ্দীন তৈরি করছেন কোটি টাকার বাড়ি। স্ত্রীর নামে যশোরের মনিরামপুর পৌরশহরে ৮ শতাংশ জমির উপর ৫ তলা বিশিষ্ট বিশাল বাড়ি নির্মাণাধীন রয়েছে। ইতোমধ্যে যার চার তলার কাজ সম্পন্ন হয়েছে।

তিন ইউনিটের এই বিল্ডিংয়ের প্রতিটি তলা ২৯০০ স্কয়ার ফিটের। বাড়িটি নির্মাণে এরই মধ্যে ব্যয় হয়েছে পঞ্চাশ লক্ষাধিক টাকা। নির্মাণ ব্যয় ধরা হয়েছে এক কোটি ২০ লাখ টাকা।

জানা যায়, নাজিম উদ্দীনের মনিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের মৃত নিছার আলীর ছেলে। বৈবাহিক সূত্র ধরে উপজেলার কাশিপুর গ্রামে শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকতেন বাবা নিছার আলী। দরিদ্র পরিবারের সন্তান নাজিম উদ্দীন মেধাবী হওয়ায় লেখাপড়ায় স্থানীয়রা সহযোগিতা করেছেন। তার বাবা ছিলেন দিনমজুর ও ইট ভাটার শ্রমিকের কাজ করতেন। সরেজমিন কাশিপুর গ্রামে গেলে এসব তথ্য উঠে আসে।

নাজিম উদ্দীনের বিরুদ্ধে কক্সবাজার, বাগেরহাট ও মাগুরার মহাম্মদপুরে সহকারি কমিশনার (ভূমি) থাকাকালীন ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের অভিযোগসহ এক বৃদ্ধকে টেনে হিচড়ে মারতে মারতে নেয়ার ভিডিও ইতোমধ্যে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

অনুসন্ধানে জানা যায়, মনিরামপুর পৌর এলাকার গাংড়া মৌজায় তার শ্বশুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক (অবঃ) আব্দুর রাজ্জাকের নামে ৪৬ লাখ টাকায় ১৪.৬৯ শতক জমি কেনা হয়।

জমির সাবেক মালিক আকবর আলী জানান, স্থানীয় মোসলেম উদ্দীনের মধ্যস্থায় ৪৬ লাখ টাকায় তিনি ওই জমি বিক্রি করেন। যা আব্দুর রাজ্জাকের জামাই ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দীন কিনেছেন। কিন্তু দলিল করা হয় নাজিম উদ্দীনের শ্বশুর আব্দুর রাজ্জাকের নামে।

এছাড়া মনিরামপুর মৌজায় ৮ শতক জমি ১৩ লাখ টাকায় কেনা হয়। যা নাজিম উদ্দীনের স্ত্রী সাবরিনা সুলতানার নামে রেজিস্ট্রি করা হয়। এই জমির উপর নির্মাণ করা হচ্ছে ৫-তলা বিশিষ্ট এই বিশাল অট্টালিকা। ইতোমধ্যে যার ৪-তলা সম্পন্ন হয়েছে।

এসব বিষয়ে নাজিম উদ্দীন দাবি করেন, তার শ্বশুর পেনশনের টাকা দিয়ে গাংড়া মৌজায় জমি কিনেছেন। আর শ্বশুরের কিনে দেয়া স্ত্রীর সাবরিনা সুলতানার নামে ৮ শতক জমির উপর ভবনটি প্রবাসি শ্যালিকা নির্মাণ করছেন। আসলে তার কিছুই নেই বলে তিনি দাবি করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com