বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

মৃত্যুকূপ যুক্তরাষ্ট্র, ভয়ানক তথ্য জানালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৫ এপ্রিল, ২০২০
  • ৬৭৯ বার পড়া হয়েছে

চলমান করোনা পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র কঠিনতম সপ্তাহে প্রবেশ করতে যাচ্ছে বলে জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘এটা হবে যুক্তরাষ্ট্রের জন্য সম্ভাব্য কঠিনতম সপ্তাহ চলতি সপ্তাহ ও আগামী সপ্তাহের মধ্যে। দুর্ভাগ্যবশত, এ সময়ে যুক্তরাষ্ট্রে প্রচুর মানুষের মৃত্যু হবে।’

স্থানীয় সময় শনিবার হোয়াইট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন ভয়ানক তথ্য জানিয়েছেন ট্রাম্প।

তিনি বলেন, ‘আমাদের যেসব অঙ্গরাজ্য সবচেয়ে বেশি আক্রান্ত সেগুলোতে সেনাবাহিনী ও চিকিৎসাকর্মী মোতায়েন করা হবে। ওই রাজ্যগুলোর ঘাটতি পূরণে সহায়তা করতে হাজার হাজার সেনা, হাজার হাজার চিকিৎসাকর্মী ও হাজার হাজার নার্স প্রস্তুত করা হচ্ছে।’

অভিযোগ আছে, যেসব অঙ্গরাজ্যে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে অসংখ্য রোগী সংকটজনক অবস্থায় আছে তাদের জন্য কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় ভেন্টিলেটর সরবরাহ করতে ব্যর্থ হচ্ছে। আবার কিছু অঙ্গরাজ্যের গভর্নর প্রয়োজনের চেয়েও বেশি ভেন্টিলেটর মেশিন চেয়ে পাঠাচ্ছে।

তবে এসব অভিযোগ উড়িয়ে দিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘সংকট দেখা দিলে পারে এমন শঙ্কায় অনেক বেশি ভেন্টিলেটর পাঠানোর অনুরোধ জানানো হচ্ছে।’

তিনি বলেন, ‘আমাদের সামনে এমন দিন ধেয়ে আসছে যা খুবই ভয়ঙ্কর। যুদ্ধ চলাকালে, দুটি বিশ্বযুদ্ধ চলাকালে কিংবা অন্য কয়েকটি ঘটনায়ও সম্ভবত এ ধরনের মৃত্যু দেখলেও এর বাইরে হয়তো আমরা সম্ভবত এমন বীভৎসতা দেখিনি।’

গেল ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যায় এখন চীনকেও ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। এ প্রতিবেদন লিখা পর্যন্ত যুক্তরাষ্ট্রে এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩ লাখ ১১ হাজার ৬৩৭ জন। দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৮ হাজার ৪৫৪ জনের। এর মধ্যে সবশেষ ২৪ ঘণ্টায়ই মারা গেছে ১২২৪ জন। যেখানে চীনে মোট মৃত্যু হয়েছে ৩ হাজার ৩২৯ জনের।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com