সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামের উপসর্গে দেশে আরও ৪ জনের মৃত্যু কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত, আহত ৪ কিশোরগঞ্জ-ভৈরব সড়কে সিএনজি-কভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৫ সোনালি আঁশ ঘিরে নতুন আশার আলো; হোসেনপুরে পাটের ভালো ফলন ও বাজারদরে কৃষকের স্বস্তি তাড়াইলে নজরুল বর্ষ পালনে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা নওগাঁয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের   প্রয়াণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড

নিকলী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ১৫০টি পরিবারে ত্রাণ বিতরণ

সানি সূত্রধর, নিকলি, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০
  • ৮০০ বার পড়া হয়েছে

নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করেছে। করোনা ভাইরাসের কারণে সারা দেশ প্রায় লকডাউন। একারনে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে কিশোরগঞ্জের নিকলী উপজেলার হাওড় অঞ্চলের অতিদরিদ্র শ্রমজীবী পরিবারের মানুষগুলো।

করোনাভাইরাসের প্রতিরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটি থাকায় সবচেয়ে বিপাকে পড়া নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছে নিকলী উপজেলা ছাত্রলীগ। মের্সাস কামাল ব্রিক্র, কুর্শা নিকলী, সার্বিক সহযোগীতায় ১৫০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন নিকলী উপজেলা ছাত্রলীগের সভাপতি- ইমরুল হাসান এবং সাধারন সম্পাদক- মোঃ আরিফ মিয়া।

মঙ্গলবার (১৪এপ্রিল) কর্মহীন হয়ে পড়া গরীব ও দেস্তদের মাঝে নিকলী উপজেলা ছাত্রলীগ অতিদরিদ্র শ্রমজীবী পরিবারের মাঝে ৫কেজি চাল, ২কেজি আলু, হাফ লিটার তেল, আধাকেজি পেয়াজ, আধাকেজি ডাল খাদ্যদ্রব্য বিতরণ করেন।

এ সময় নিকলী উপজেলা ছাত্রলীগের সভাপতি- ইমরুল হাসান বলেন, দেশের যেকোন ক্রান্তিলগ্নে ছাত্রলীগ মানুষের পাশে থাকে। তারই ধারাবাহিকতায় কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের দায়িত্বশীলতা ও দায়বদ্ধতাকে মাথায় রেখে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই ছাত্রলীগ এভাবেই গণমানুষের পাশে দাঁড়াবে এবং এ কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com