রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামের উপসর্গে দেশে আরও ৪ জনের মৃত্যু কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত, আহত ৪ কিশোরগঞ্জ-ভৈরব সড়কে সিএনজি-কভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৫ সোনালি আঁশ ঘিরে নতুন আশার আলো; হোসেনপুরে পাটের ভালো ফলন ও বাজারদরে কৃষকের স্বস্তি তাড়াইলে নজরুল বর্ষ পালনে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা নওগাঁয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের   প্রয়াণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড

হোসেনপুরের গণধর্ষণ মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব

মো: আল-আমীন
  • আপডেট সময় সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ৬৩৬ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ জেলার সদর থানধীন মারিয়া এলাকা হতে কিশোরী গণধর্ষণ মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।

রবিবার (১৯ এপ্রিল) রাত আনুমানিক ২ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার জিনারী এলাকায় এক তরুনী গণধর্ষণের শিকার হয়। এর পরপরই র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছায়া তদন্ত শুরু করে এবং তথ্য উপাত্ত এর মাধ্যমে ঘটনায় জড়িত আসামীদের সনাক্ত পূর্বক গ্রেফতারের জোর প্রচেষ্টা চালায়।

 

সেই ধারবাহিকতায় এ ঘটনায় এজাহার নামীয় ৪ নং আসামী মোঃ সুমন মিয়া (২৭), পিতাঃ মোঃ শাহবউদ্দিন, সাং- মারিয়া (বিসিক সংলগ্ন), থানা ও জেলা- কিশোরগঞ্জ’কে আজ (১৯ এপ্রিল) সন্ধ্যা ৭ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন মারিয়া এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে। আসামীকে জিজ্ঞাসাবাদ কালে তিনি অত্র ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

 

জিজ্ঞাসাবাদে জানা যায় হোসেনপুর উপজেলার সাহেদল এলাকায় একটি বেকারিতে কাজ করত ঐ তরুনী। করোনা ভাইরাস প্রাদুর্ভাবে সম্প্রতি বেকারিটি বন্ধ হয়ে যায়। গত শুক্রবার সন্ধ্যার দিকে বেকারির কর্মচারী উক্ত মামলার ১ নং আসামী মোঃ জাহঙ্গীর আলম বেকারিতে কাজ আছে বলে মেয়েটিকে ডেকে নিয়ে যায়। তার কথা অনুযায়ী মেয়েটি গিয়ে বেকারি বন্ধ দেখতে পায়। রাতে বাড়ি ফেরা নিরাপদ নয়, এমন কথা বলে জাহাঙ্গীর মেয়েটিকে হোসেনপুর উপজেলার জিনারী গ্রামে তার পরিচিত তারা মিয়ার বাড়িতে নিয়ে যায়। পরে সেখানে থেকে পাশের একটি জঞ্জলে নিয়ে রাত অনুমান ২ ঘটিকার দিকে আসামী জাহাঙ্গীর আলম (২৮), পিতা-মৃত আঃ সাত্তার ভূইয়া, সাং-পিপলাকান্দি (ভূইয়া বাড়ী), মোঃ তারা মিয়া (৩০), পিতা-মোঃ আঃ মালেক, সাং-জিনারী, ফেরদৌস জামান (২০), পিতা- মোঃ মিজানুর রহমান, সাং-বাগুয়া (পানচাপ্তা),  মোঃ সুমন মিয়া (২৭), পিতা-মোঃ শাহাব উদ্দিন, সাং-মারিয়া (বিসিক সংলগ্ন), সর্ব থানা- হোসেনপুর, জেলা-কিশোরগঞ্জ’গণ মেয়েটিকে পালাক্রমে ধর্ষন করে।

উক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীকে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com