শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

যেভাবে করোনা থেকে সুস্থ হলেন কিশোরগঞ্জের এই পুলিশ কর্মকর্তা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ৭৯৬ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ভৈরব থানার এসআই মো. চাঁন মিয়া করোনা ভাইরাসমুক্ত হয়েছেন । পর পর দুটি নমুনা পরীক্ষায় এসআই মো. চাঁন মিয়ার কোভিড-১৯ নেগেটিভ আসায় তাকে মঙ্গলবার (২৮ এপ্রিল) হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

কিশোরগঞ্জ জেলায় ভৈরব থানায় কর্মরত এসআই (নি.) মো. চাঁন মিয়া হঠাৎ শ্বাস কষ্ট অনুভব করলে গত ৯ এপ্রিল ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে নমুনা সংগ্রহ করে কিশোরগঞ্জের সিভিল সার্জনের মাধ্যমে আইইডিসিআর-এ প্রেরণ করা হয়।

 

রাজধানী ঢাকার উত্তরাস্থ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গত ১০ এপ্রিল থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন। ১৮ দিন চিকিৎসাধীন থাকার পর করোনা ভাইরাস মুক্ত হওয়ায় আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সেখান থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

ছাড়পত্রে নিজ বাড়িতে ১০ দিন হোম কোয়ারেন্টাইন থাকার জন্য এসআই মো. চাঁন মিয়াকে নির্দেশনা দেয়া হয়েছে। এসআই মো. চাঁন মিয়া ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার নন্দীবাড়ি গ্রামের মো. নায়েব আলীর ছেলে। কিশোরগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অনির্বান চৌধুরী মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

১০ এপ্রিল তার কোভিড-১৯ কোরোনা ভাইরাস পজেটিভ রিপোর্ট পাওয়া গেলে তাকে উন্নত চিকিৎসার (আইসোলেশন) এর জন্য ওইদিনই বিকাল ৫টার দিকে বিশেষ এম্বুলেন্স যোগে ঢাকার উত্তরায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় দ্বিতীয় ও তৃতীয়বার পুনরায় কোভিড-১৯ করোনা ভাইরাস পরীক্ষা করলে রিপোর্ট নেগেটিভ হওয়া উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে এসআই মো. চাঁন মিয়াকে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) কুর্মিটোলা জেনারেল হাসপাতাল হতে তার নিজ বাড়িতে ১০ দিনের হোম কোয়ারেন্টাইন থাকার জন্য নির্দেশ দিয়ে ছাড়পত্র প্রদান করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com