রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামের উপসর্গে দেশে আরও ৪ জনের মৃত্যু কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত, আহত ৪ কিশোরগঞ্জ-ভৈরব সড়কে সিএনজি-কভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৫ সোনালি আঁশ ঘিরে নতুন আশার আলো; হোসেনপুরে পাটের ভালো ফলন ও বাজারদরে কৃষকের স্বস্তি তাড়াইলে নজরুল বর্ষ পালনে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা নওগাঁয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের   প্রয়াণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড

কিশোরগঞ্জে পুকুরে গোসল করা নিয়ে বিরোধে হোটেল ব্যবসায়ি খুন

শামছুল আলম শাহীন
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ৩০৭ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে পুকুরে গোসল করা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের বল্লমের আঘাতে এক হোটেল ব্যবসায়ি নিহত হয়েছেন। আহত হয়েছেন তার বাবা মমতাজ উদ্দিন।

 

বুধবার দুপুরে সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পাটধা কুঁড়েরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে আটক করেছে পুলিশ। নিহত উজ্জ্বল (৩০) ওই গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় একটি বাজারের খাবার হোটেলের মালিক।

 

পুলিশ জানায়, উজ্জলের স্ত্রী, মাসহ কয়েকজন নারী বাড়ির সামনে পারিবারিক পুকুরে গোসল করছিল। এ সময় উজ্জলের চাচাতো ভাই শহিদুল্লাহ একই পুকুরে গোসল করতে নামেন। নারীদের সাথে গোসল করতে নামায় এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।

 

এক এক পর্যায়ে প্রতিপক্ষের বল্লমের ঘাইয়ে গুরুতর আহত হন উজ্জল মিয়া। আশংকাজনক অবস্থায় কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com