বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন আক্রান্ত ৬৬৫ জন, মোট ৯,৪৫৫

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ৩ মে, ২০২০
  • ৪১৭ বার পড়া হয়েছে

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬৬৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে প্রাণঘাতী ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯,৪৫৫ জনে।

আজ রবিবার (০৩ মে) করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

 

তিনি বলেন, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৭ জনে। গত ২৪ ঘন্টায় ৫৩৬৮টি নমুনা পরীক্ষা করে আরও ৬৬৫ জনের দেহে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে।

তিনি বলেন, মারা যাওয়া দুইজনের মধ্যে একজন শিশু। দুইজনই ঢাকার বাইরে। একজন রংপুরের এবং আরেকজন নারায়ণগঞ্জের।

এদিকে, গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া ১৭৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন বলা হলেও আজ স্বাস্থ্য অধিদপ্তর বলেছে করোনা আক্রান্ত ১০৬৩জন সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।

 

আজকের (৩ এপ্রিল) ব্রিফিংয়ে  স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, অধিদপ্তরের ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট কমিটির নতুন গাইডলাইন অনুযায়ী করোনা আক্রান্ত ১০৬৩জন সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।

তিনি বলেন, ঢাকা সিটির হাসপাতালগুলো থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন  ৬২৪জন করোনা রোগী। আর ঢাকার বাইরে অন্যান্য বিভাগের হাসপাতালগুলো থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৩৯জন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com