বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

গোপন ঘরে মিলল নগদ ১১৪ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ৬৭৭ বার পড়া হয়েছে

একটি ভবনের গোপন কক্ষ থেকে নগদ একশ ১৪ কোটি ৮১ লাখ দুই হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। ৯নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, নেদারল্যান্ড শহরের ইনদোভেন শহরে একটি ভবনের ‘সিক্রেট রুম’ থেকে ১২ দশমিক পাঁচ মিলিয়ন ইউরো উদ্ধার করা হয়।

নেদারল্যান্ড পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, সে দেশে কোনো জায়গা থেকে নগদ অর্থ সর্বোচ্চ পরিমাণ উদ্ধারের এটি রেকর্ড।

 

অর্থ পাচারের অভিযোগে সেই ভবন থেকে ৩৫ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়। যে নোটগুলো জব্দ করা হয়েছে, সেগুলো পাঁচ থেকে শুরু করে পাঁচশ ইউরোর। যার মোট ওজন ২৫৫ কিলোগ্রাম। বড় আকারের অনেকগুলো শপিংব্যাগে টাকাগুলো সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

 

পুলিশের ধারণা, সংঘবদ্ধভাবে বেশ কিছু অপরাধের মাধ্যমে ওই অর্থ সেখানে গচ্ছিত রাখা সম্ভব হয়েছে। তবে এ ব্যাপারে এখনই বিস্তারিত কিছু বলতে চায় না পুলিশ। সূত্র : এএফপি

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com