সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

নগদ ২৫০০ করে সরকারি টাকা পাচ্ছেন যারা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৯ মে, ২০২০
  • ৮০১ বার পড়া হয়েছে

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, ‘করোনাভাইরাস প্রাদুর্ভাব যতোদিন থাকবে সরকার জনসাধারণকে ততোদিন মানবিক ত্রাণ সহায়তা দিয়ে যাবে। ইতোমধ্যে ১ কোটি ৩৬ লাখ পরিবারকে মানবিক ত্রাণ সহযোগিতার আওতায় আনা হয়েছে। যার মাধ্যমে করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত, কর্মহীন অসহায় ও দরিদ্র ৫ কোটি মানুষ সরাসরি সরকারের বিশেষ সুবিধা ভোগ করবে।’

বুধবার দুপুরে সাভারের রাজাশন এলাকায় সেন্ট পিটার্স স্কুল ও অধর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় দুস্থ মানুষদের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

 

প্রতিমন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবার পিছু আড়াই হাজার টাকা করে ৫০ লাখ পরিবারের জন্য নগদ আর্থিক সহযোগিতা বরাদ্দ করেছেন। আগামী ১২ জুন থেকে এই টাকা উপকারভোগীদের মোবাইল একাউন্টে পৌছে যাবে।’

 

এ সময় প্রতিমন্ত্রী ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। সেখানে প্রত্যেককে ১০ কেজি চাল, ২ কেজি আলু, এক লিটার তেল, এক কেজি পেঁয়াজ, এক কেজি ডাল, এক কেজি লবন ও একটি সাবান প্রদান করেন।

 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একরামুল হক, সাভার মডেল থানার ওসি এএফএম সায়েদ প্রমুখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com