বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি

কুমিল্লায় র‌্যাব-১১ এর অভিযানে বিপুল পরিমান ইয়াবাসহ আটক ৩

আব্দুল্লাহ আল মানছুর
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
  • ৪৫৬ বার পড়া হয়েছে

র‌্যাব-১১ এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক সংক্রান্ত অপরাধ কর্মকান্ড দমনের লক্ষ্যে র‌্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাচাঁতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

 

আজ (১৪ মে) বৃহস্পতিবার সকালে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার একটি আভিযানিক দল কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন বাবুর্চি বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ট্রাকের ড্যাশবোর্ডের অভ্যন্তরে লুকিয়ে পাচারকালে তিন মাদক কারবারীকে আটক করে। আটককৃতরা হলো-কুমিল্লা জেলার লালমাই উপজেলার দক্ষিণ জয়কামতা (দারোগা বাড়ি) এলাকার মৃত আবুল কালাম এর ছেলে শাহীন ইমরান @ শাহীন (১৯), পাবনা জেলার বেড়া উপজেলার বনগ্রাম দক্ষিণ এলাকার আয়নাল প্রামাণিক এর ছেলে আরমান হোসেন @ জয় (২২) ও পাবনা জেলার সাথিয়া উপজেলার সোনাতলা (মিস্ত্রীপাড়া) এলাকার মৃত মাহমুদ আলীর ছেলে মোঃ সবুর আলী সবুজ (২৩)।

 

এসময়ে তাদের নিকট থেকে মোট ৭,৩৫০ (সাত হাজার তিনশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়। প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্যয় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

 

উক্ত বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com