কিশোরগঞ্জে রাষ্ট্রপতি তনয় রাসেল আহম্মেদ তুহিন অসহায়, গরীব ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন। গত ১০ দিন ধরে কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলার কর্মহীন হয়ে পড়া নিম্ন মধ্যবিত্ত মানুষদের এসব উপহার সামগ্রী বিভিন্ন নেতাকর্মীদের মাধ্যমে বিতরণ করছেন।
দুঃখী মানুষের সংকটের এই মুহুর্তে হাজার হাজার পরিবারের পাশে দাঁড়িয়েছেন তিনি। রাতের আধারে পৌঁছে দিয়েছেন উপহার সামগ্রী। এতে হাসি ফুটেছে গরীব, দুঃখী ও অসহায়দের মুখে। করোনা দুর্যোগ ও রমজান উপলক্ষে গত ৮ মে শুক্রবার হতে তার দেয়া উপহার সামগ্রী কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলার কর্মহীন, অসহায় ও নিম্ন আয়ের পরিবারের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন তিনি।
উল্লেখ্য, কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলার সর্বস্তরের জনগণের কাছে রাসেল আহমেদ তুহিন ইতিমধ্যে দলীয় নেতাকর্মী, স্বেচ্ছাসেবী ও স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে ঘরে ঘরে উপহার সামগ্রী পৌঁছে দিয়ে সাধারণ মানুষের কাছে প্রশংসিত হয়েছেন।