বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে লক্ষাধিক টাকার শুভেচ্ছা উপহার পৌঁছে দিল জবির গণিত এলাইমনাই এসোসিয়েশন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১৮ মে, ২০২০
  • ১১৬০ বার পড়া হয়েছে

করোনা পরিস্থিতিতে যখন সারাদেশ স্থবির হয়ে আছে,সেই সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে অধ্যয়নরত অসহায় ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে একই বিভাগের সাবেক শিক্ষার্থীদের নিয়ে গড়া সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় গণিত এলাইমনাই এসোসিয়েশন।

 

আজ (১৮ মে) সোমবার এসোসিয়েশনের সদস্যরা ঐ বিভাগের অধ্যয়নরত ৩৬ জন শিক্ষার্থী এবং একজন কর্মচারী সহ মোট ৩৭ জনকে জনপ্রতি সর্বনিম্ন ২৫০০ টাকা করে সর্বমোট ১ লক্ষ টাকার কিছু বেশি শিক্ষার্থীদের নিজ নিজ মোবাইল ব্যাংকিং একাউন্টে প্রেরণ করেন। এ বিষয়ে গণিত বিভাগের সাবেক শিক্ষার্থী, এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক এবং শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারী কলেজের প্রভাষক জনাব তরিকুল ইসলাম বলেন- ” দেশের এই সংকট মূহুর্তে প্রথম পর্যায়ে শিক্ষার্থীদের হাতে এই উপহার তুলে দিতে পেরে আমাদের খুব ভাল লেগেছে। আমাদের এই কার্যক্রম অব্যহত থাকবে। ঈদের পর আরো কিছু শিক্ষার্থীদের মাঝে উপহার পৌঁছে দিতে পারব বলে আশা রাখছি। ” এ ব্যাপারে এসোসিয়েশনের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং বিভাগের সাবেক শিক্ষার্থী জুয়েল খন্দকার বলেন “- আমাদের এই কার্যক্রমে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য সাবেক শিক্ষার্থীদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে বিভাগের শিক্ষক মহোদয়গণ যারা অসচ্ছল শিক্ষার্থী বাছাইসহ সার্বিক সহযোগিতা করেছে তাদের প্রতি এলাইমনাই এসোসিয়েশন কৃতজ্ঞ।” এসোসিয়েশনের লক্ষ্য ও উদ্দ্যেশ্য সম্পর্কে জানতে চাইলে এসোসিয়েশনের সাহিত্য ও সমাজকল্যাণ সম্পাদক এবং বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা জনাব খলিলুর রহমান ওয়ান নিউজ২৪ কে বলেন- ” জগন্নাথ বিশ্ববিদ্যালয় গণিত এলাইমনাই এসোসিয়েশন প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীদের স্বার্থে কাজ করে যাচ্ছে। একজন শিক্ষার্থী যখন শিক্ষাজীবন শেষ করে যান তখন থেকেই সাবেক হয়ে যায়। আর সাবেক শিক্ষার্থীদের একমাত্র প্ল্যাটফরম এলাইমনাই এসোসিয়েশন। এলাইমনাই এসোসিয়েশন সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের মাঝে একটি সেতুবন্ধন তৈরি করে।

 

পেশাগত জীবনে সিনিয়দের কাছ থেকে বিভিন্ন সহযোগিতা পাবার জন্য এই ধরণের সংগঠনের কোন বিকল্প নেই। তাছাড়াও বিভিন্ন দূর্যোগ মূহুর্তে বর্তমান শিক্ষার্থীদের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসার সহজ মাধ্যম হচ্ছে এলাইমনাই। বছরের একটি নির্দিষ্ট সময়ে সাবেকদের মিলন মেলার বড় সুযোগ করে দিচ্ছে এই সংগঠনটি।”

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com