বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি

আম্ফানের তাণ্ডবে যশোরে নিহত ৩, আহত ৮

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ মে, ২০২০
  • ৩৭৯ বার পড়া হয়েছে

সুপার সাইক্লোন আম্ফানের প্রভাবে যশোরে ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৮ জন। স্থানীয় সূত্রগুলো জানায়, ঝড়ের মধ্যে কাঁচা ঘরের ওপর গাছ ভেঙে পড়ে তিনজন মারা গেছেন।

চৌগাছা উপজেলার চাঁদপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য শাহিনুর রহমান জানান, বুধবার রাতে আম্ফানের প্রভাবে প্রচণ্ড ঝড় শুরু হলে চাঁদপাড়া গ্রামের মৃত ওয়াজেদ আলীর স্ত্রী খ্যান্ত বেগমের ঘরের ওপর একটি জামগাছ ভেঙে পড়ে। এতে খ্যান্ত বেগম (৪৩) ও তার মেয়ে রাবেয়া খাতুন (১৩) ঘটনাস্থলেই মারা যায়। আহত হন ছেলে আল আমিন(২২)। অন্যদিকে শার্শা উপজেলার বাগআচড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মুজাম গাজী জানান, টেংরা গ্রামে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে মুক্তার আলী (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

এদিকে আম্ফানের প্রতিক্রিয়া শুরুর আগেই অর্থাৎ বুধবার বিকেল থেকেই যশোর শহরসহ জেলার বেশিরভাগ স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। আজ বিকেল চারটা পর্যন্ত বিভিন্ন স্থানে ছিড়ে পড়া তার মেরামতের কাজ করে যাচ্ছিল বিদ্যুৎ বিভাগের কর্মীরা। তবে ঠিক কখন বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে, তা কেউ বলতে পারছেন না। ওদিকে যশোর শহরের বিভিন্ন রাস্তাঘাটসহ জেলার প্রায় সব রাস্তার ওপরেই গাছ ভেঙে পড়ে যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়ে। ভোর থেকেই যশোর পৌরসভাসহ উপজেলা প্রশাসনগুলো এসব ভেঙে পড়া গাছ সরিয়ে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com