বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি

গণস্বাস্থ্যের কিটে ত্রুটি, পরীক্ষা স্থগিতে চিঠি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ৩ জুন, ২০২০
  • ৪৫১ বার পড়া হয়েছে

গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কিটের কার্যকারিতা পরীক্ষা চলছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)। তাদের কিটের দুটি অংশ-অ্যান্টিবডি ও অ্যান্টিজেন্ট। তার মধ্যে অ্যান্টিজেন্টের ফলাফল আশানুরূপ আসছে না বিধায় বিএসএমএমইউকে ওই অংশ পরীক্ষা আপাতত স্থগিত রাখার জন্য চিঠি দিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। মঙ্গলবার (২ জুন) এই চিঠি দেয়া হয়।

বুধবার (৩ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ।

তিনি বলেন, ‘গণস্বাস্থ্য কিটের যে কার্যকারিতা পরীক্ষা হচ্ছে, তার একটা অংশের পরীক্ষা স্থগিত রাখার জন্য অনুরোধ করা হয়েছে। অ্যান্টিবডি ও অ্যান্টিজেন্ট-এই দুটোর মধ্যে অ্যান্টিজেন্টের ফলাফল একটু কম আসছে। এজন্য একটা অংশের কাজ স্থগতি রাখতে বলা হয়েছে। নতুন করে তা ডেভেলপের পর সেগুলো আবার দেয়া হবে।’

এ-সংক্রান্ত একটি নোট তুলে ধরে ফরহাদ বলেন, ‘সম্প্রতি জিআর কোভিড-১৯ র‌্যাপিড অ্যান্টিজেন্ট টেস্টে নমুনা লালা যথাযথ প্রক্রিয়ায় সংগ্রহে অসামঞ্জস্যতা থাকায় সঠিক ফলাফল নির্ণয়ে জটিলতা তৈরি হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই অ্যান্টিজেন্ট শনাক্তকরণের জন্য যথাযথ লালা নমুনায় থাকছে না বা অন্য বস্তুর মিশ্রণ লক্ষণীয়। সম্মিলিত মনিটরিং টিম এ সমস্যাটি চিহ্নিত করেছে। অতএব এই অ্যান্টিজেন্টের সমস্যা থেকে উত্তরণের জন্য ল্যাবে লালা সংগ্রহের পদ্ধতিগত কাজ শুরু হয়েছে, যা শিগগিরই আপনাদের জানাতে পারব বলে আমরা আশা করছি।’

তিনি আরও বলেন, ‘এজন্য বলা হয়েছে, অ্যান্টিজেন্টের কাজ আপাতত বন্ধ রাখেন আর অ্যান্টিবডির যেটার ভালো ফলাফল এসেছে, সেটার অনুমোদন দেয়ার ব্যবস্থা করেন। আবার ডেভেলপ করার পর (অ্যান্টিজেন্ট) তাদের দেয়া হবে। তখন তাদের ধারণা দেয়া হবে, কীভাবে লালা সংগ্রহ করতে হবে অথবা কীভাবে কাজ করলে এর ভালো ফলাফল আসবে।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com